Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস পিসি সপ সস ৯ সপ সপ পপ ৯ লন ৯ শপ শপ সপ ৭ পপ লস ৯ সপ শক ৯ ৯ সস আআ ৭৯০ “জলদি কর” হযরত খালিদ (রা.) বলেন। “দ্রুত কর; সন্ধ্যার আগেই আমাকে এই শহরে প্রবেশ করতে হবে।” কিছুক্ষণের মধ্যে এক হাজার তীরন্দায চলে আসে । এ বাহিনীর সকলেই ছিল বিশেষভাবে নির্বাচিত । সকলেই ছিল টগবগে যুবক এবং মজবুত দেহের অধিকারী । “তোমরা পরিখা পর্যন্ত এভাবে টহল দিতে দিতে যাও যে, কামান তোমাদের হাতে ঝুলত্ত থাকবে” হযরত খালিদ (রা.) বলেন। “এমনভাবে যাবে যে, দর্শক ভাববে, তোমরা টহল দিতে দিতে পরিখার কাছে চলে এসেছ। সংযোজন করবে এবং পীচিলের উপর দীড়ানো দুশমনের তীরন্দায বাহিনীর চোখকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। শক্ররা টের পাওয়ার আগেই এটা করবে । এক এক করে তীর চালিয়েই যাবে । এতিহাসিক তবারীর মত হলো, হযরত খালিদ (রা.) নির্দেশ দিয়েছিলেন যে, শুধু চোখে মারবে, ... চোখ টার্গেট করবে। হযরত খালিদ (রা.)-এর নির্দেশে এক হাজার তীরন্দায ধীর পদক্ষেপে পরিখা পর্যস্ত চলে যায়। তারা ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। তাদের দেখে পাচিলের উপরের শক্রসেনারা হাসছিল। তারা মুসলমানদের মধ্যে পরিখা পাড়ি দেয়ার কোনো ভাব দেখতে পায় না। পরিখার কাছাকাছি পৌছে এক হাজার তীরন্দায উপর পানে তাকায় । এদিক-সেদিক তাকায়। পরিখার মধ্যে নজর করে। করার প্রয়োজন অনুভব করে না। অথচ মুসলিম বাহিনী তাদের তীরের আওতায় চলে এসেছিল। আচমকা মুসলিম তীরন্দাযরা তৃনীর হতে তীর বের করে চোখের পলকে ধনুকে সংযোজন করে শক্রদের চোখ টার্গেট করে ছুঁড়ে মারে । বিশেষ বাহিনীর উদ্দেশ্য সফল হয়। এক হাজার তীর একযোগে অগ্নিপূজারীদের চোখ ভেদ করে। এভাবে তারা পর্যায়ক্রমে হাজার হাজার তীর নিক্ষেপ করতে থাকে। এ দাবী করা ঠিক হবে না যে, মুসলমানদের একটি তীরও ব্যর্থ হয়নি । তবে ইতিহাসে লেখা আছে, বেশিরভাগ তীর শক্রসেনাদের চোখে লাগে এবং শহরে দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে যে, “আমাদের বহু সৈন্যের চোখ অকেজো হয়ে গেছে।” যখন পাচিলের উপর থেকে তীরাহত সিপাহীদের নামানো হয়, তখন শহরবাসী তাদেরকে চোখে তীরবিদ্ধ এবং আর্তচিত্কার করতে দেখে। ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।