অসংখ্য সৈন্যের উপস্থিতির পাশাপাশি আম্বারের কেন্পলাটিও ছিল বিরাট ও মজবুত । বহিঃশক্র প্রতিরোধে শহরের চতুর্দিক দিয়ে গভীর গর্ত খনন করা ছিল। গর্তগুলো ছিল পানিতে ভরপুর । এই সমস্ত দিক আম্বারকে অজেয় শহরে পরিণত করে রেখেছিল। হযরত খালিদ (রা.)-এর জন্য শহরটি জয় করা এ কারণেও অসন্ভব ছিল যে, তার সৈন্যসংখ্যা ছিল সর্বসাকুল্যে ৯ হাজার । আম্বারের গুপ্তচররা মুসলিম বাহিনীকে শহর পানে এগিয়ে আসতে দেখে তারা দ্রুত বিষয়টি নগর প্রধান শেরযাদকে অবহিত করে। এরপর সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে, মদীনার বাহিনী আসছে। শেরযাদ খবর পেয়েই দ্রুত কেল্লার বুরুজে উঠেন এবং পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করেন । গুপ্তচররা তাকে জানায় যে, মদীনা বাহিনীর সংখ্যা সর্বসাকুল্যে ১০ হাজার । “না, এটা সুস্পষ্ট ধোকা” বুরুজে উঠে মুসলিম বাহিনীকে দেখে শেরযাদ বলে “যারা আমাদের এত বড় বাহিনীকে একের পর এক চার রণাঙ্গনে পরাজিত করেছে, তারা এই বোকামির পরিচয় দিতে পারে না যে, বিশাল দূর্গ পরিবেষ্টিত এই শহরে হামলা করার জন্য এত কম সৈন্য নিয়ে আসবে । আমার মতে এটা তাদের বাহিনীর অগ্রগামী দল। অগ্রগামী দল না হলেও নিশ্চয় পশ্চাতে সমপরিমাণ আরেকটি বাহিনী থেকে থাকবে অথবা অন্য কোনো দিক দিয়ে তারা আসবে ।” মদীনা বাহিনীর আগমনের সংবাদে শহরবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। তারা ইতিপূর্বে মুসলমানদের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনেছিল । স্থীয় ৰাহিনীর পরাজিত আহত সৈন্যদের এবং রণাঙ্গন থেকে পালিয়ে আসা সিপাহীদের তারা গভীরভাবে দেখেছিল। তাদের ত্রাস এবং ভীতিকর অবস্থাও দেখেছিল। রণাঙ্গণ হতে পিছু হটার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে তারা মানুষদেরকে মুসলমানদের যুদ্ধ বিষয়ক এমন এমন ঘটনা শোনাত, যার ফলে শহরবাসীদের কাছে মুসলিম বাহিনী মানুষ ছিল না; বরং সাক্ষাৎ ভূত ও রহস্যময় হয়ে গিয়েছিল। যাদের সম্পর্কে তারা এতদিন গল্প শুনে এসেছে, আজ সেই মুসলিম বাহিনী তাদের বিশাল শহর অবরোধ করতে ধেয়ে আসছে। ফলে মানুষ প্রতিরোধের চিন্তা ভুলে গিয়ে অলঙ্কার, টাকা-পয়সা এবং যুবতী নারীদের লুকিয়ে রাখতে তৎপর হয়ে পড়ে । ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।