বঞ্চিত রেখেছেন। আপনাদেরকে গৃহ-বিবাদের দিকে ঠেলে দিয়েছেন। আল্লাহ আপনাদের আরও সুযোগ দিলেও যে অধঃপতন শুরু হয়েছে তা বেগবান বৈ শ্লথ হবে না। বর্তমানে আপনাদের পরিত্রাণের উপায় মাত্র একটিই । আর তা হলো, মদীনার আনুগত্য । এটা সাদরে মেনে নিলে আমি সন্ধিশর্ত চূড়ান্ত করতে বন্ধুরূপে আসব । সন্ধির কাজ শেষ করে সামনে এগিয়ে যাব। যদি সন্ধির এ আহ্বান উপেক্ষা করে আনুগত্য মেনে নিতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে এমন বাহিনীর হাতে অস্ত্র সমর্পন করতে হবে, যাদের কাছে মৃত্যু তত প্রিয়, জীবন যেমন আপনাদের কাছে প্রিয় ।” হযরত খালিদ (রা.) মাদায়েনের প্রশাসক ও আমীরদের প্রতি লিখেন ঃ বিসমিল্লাহির রহমানির রহীম হযরত খালিদ (রা.)-এর পক্ষ হতে পারস্যের রাজন্যবর্গের প্রতি। আপনাদের জন্য কল্যাণকর পথ এটাই যে, ইসলাম গ্রহণ করে নিন। তাহলে আমরা আপনাদেরকে সার্বিক নিরাপত্তা প্রদ্ধান করব। ইসলাম গ্রহণ না করলে কর আদায় করুন। এতেও অপারগ হলে বুঝে রাখবেন, আপনাদের মাথার কাছে এমন এক জাতি দণ্ডায়মান, যাদের কাছে মৃত্যু এত প্রিয়, যত প্রিয় আপনাদের কাছে শরাবপাত্রে চুমুক দেয়া ৷” হযরত খালিদ (রা.) পারস্য সম্রাটের নামে লিখিত পন্রটি হীরার অধিবাসী এক লোকের হাতে পাঠিয়ে দেন। আর আমীর উমরাদের নামে লিখিত পন্রটির বাহক ছিলেন আশম্বারের অধিবাসী এক লোক । পত্রবাহক দু'জনের নাম কোনো এঁতিহাসিক লিখেননি। ণ আম্বার অধ্যুষিত এলাকাকে সাবাত বলা হত। সাবাত বর্তমানের কয়েকটি জেলার মত ছিল। আম্বার ছিল জেলাধীন একটি বড় শহর । সাবাতের শাসকের জেলার নাম ছিল শেরযাদ। তিনি সে সময়ে আম্বারেই অবস্থানরত ছিলেন। শেরযাদ ছিলেন যেমনি আলেম, তেমনি বিচক্ষণ ব্যক্তিত্। তবে তার মধ্যে প্রতিরক্ষা জ্ঞান কিছুটা কম ছিল। কিন্তু আম্বারের সৈন্যসংখ্যা এত বেশি ছিল যে, প্রতিরক্ষা জ্ঞানের স্বল্পতা পুষিয়ে দেয়ার জন্য তা যথেষ্ট ছিল। নিজের বাহিনী ছাড়াও তার সঙ্গে ঈসায়ী বাহিনীরও বহু সদস্য ছিল। ছএদএম.11000103.0017
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।