Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস শপ সস শশী আস ৯ ৯ ৯ শপ পল নন সন আক সি সস সস সস সপ সস ৯ নন ৯৮০৯ ৯ ০৯০০৭ ৬৩৩ খ্রিস্টাব্দের শেষের দিকে (দ্বাদশ হিজরীর রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়ে) হযরত খালিদ (রা.) হীরা হতে যাত্রা শুরু করেন। তার সঙ্গে অর্ধেক সৈন্য তথা ৯ হাজার সৈন্য ছিল, যা আক্রমণের জন্য খুবই কম ছিল। কিন্তু হযরত খালিদ (রা.)-এর আল্লাহ এবং নিজের যুদ্ধ অভিজ্ঞতা ও বিচক্ষণতার উপর পূর্ণ আস্থা ছিল। বিজিত এলাকা সৈন্যহীন অবস্থায় রাখা তার পক্ষে সম্ভব ছিল না। ঈসায়ী এবং অন্যান্য গোত্রের লোকেরা আনুগত্য কবুল করলেও বিভিন্ন কারণে মুসলমানদের তিক্ত অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। আনুগত্য স্বীকারকারীরা সুযোগ পেলেই আনুগত্য অস্বীকার করত এবং বিদ্রোহী হয়ে যেত। হীরায় হযরত খালিদ (রা.) কাকা বিন আমর এবং আকরা' বিন হাবেসকে রেখে যান। এখানে একটি ভুলের অবসান হওয়া দরকার! আর তা হলো, কয়েকজন এতিহাসিক লিখেছেন যে, হযরত খালিদ (রা.) হীরায় সালার আয়াজ বিন গনামের অপেক্ষায় ১ বছর অপেক্ষা করেন। এ তথ্য সঠিক নয় । তৎকালীন যুগের দলীল প্রমাণ হতে সুস্পষ্ট প্রতিভাত হয় যে, হযরত খালিদ (রো.) হীরায় পূর্ণ এক মাসও অপেক্ষা করেননি। তিনি আমীরুল মু'মিনীনের বরাবর এই বার্তা পাঠান যে, তিনি তার নির্দেশের বিপরীত সালার আয়াজ বিন গনামের অপেক্ষা করা ছাড়াই মাদায়েন অভিমুখে যাত্রা করছেন। শু হযরত খালিদ (রা.) নয় হাজার মুজাহিদসহ ফোরাত নদীর তীর ঘেষে অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকেন । তার গুপ্তচররা বিভিন্ন ছদ্মবেশে নদীর অপর তীর বেয়ে আগে আগে যাচ্ছিল। আম্বার হতে কিছু দূর থেকেই তিনি নদী পার হয়ে যান। এখন তিনি নদীর এ পারে চলে আসেন, যেখানে আম্বার শহর অবস্থিত ছিল। এখানে এসে তিনি হান্কা যাত্রাবিরতি করেন এবং দু"টি পত্র লিখেন। একটি কিসরার নামে আর অপরটি মাদায়েনের প্রশাসক ও রাজন্যব্যক্তিবর্গের উদ্দেশে । কিসরার নামে যে পত্রটি লিখেন তার কথা ছিল এমন ঃ € “বিসমিল্লাহির রহমানির রহীম” হযরত খালিদ (রা.)-এর পক্ষ হতে পারস্য সম্রাটের নামে । আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আপনাদের সাজানো সাম্রাজ্য ওলট পালট করে দিয়েছেন। আপনাদের দুর্ধর্ষ যুদ্ধবাজ সেনানায়কদের সফলতা অর্জন করা হতে ছএদএ.11000109.0017

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।