নিিরেরেরেরেররারলারারার ররর রবের কব বব হযরত খালিদ (রা.) প্রেরিত কমান্ডার ফিরে এসে হযরত খালিদ (রা.) কে বলেন যে, আয়াজ বিন গনামের আসার কোনোই সম্ভাবনা নেই; বরং এই মুহূর্তে তীরই সাহায্যের দরকার বেশি । এরপর কমাণ্ডার বিস্তারিত ভাবে হযরত খালিদ (রা.)-কে দাওমাতুল যান্দাল রণাঙ্গনের চিত্র এবং উভয় পক্ষের সৈন্যের পজিশনের বিবরণ দেন। “খোদার কসম! আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি না” হযরত খালিদ (রা.) জোশালো কণ্ঠে বলেন। “শক্র আসার আগেই আমি তাদের সামনে গিয়ে হাজির হব। মাদায়েনের কেল্লা আমাকে ডেকে ফিরছে।... যাত্রার আয়োজন কর।” প্রখ্যাত এতিহাসিক তবারী এবং বালাজুরি লিখেন, হযরত খালিদ (রা.) এর একগুয়েমীর কথা প্রসিদ্ধ ছিল। বসে বসে অলসতা করার মত সেনাপতি তিনি ছিলেন না। শক্রুপক্ষ চার চারবার মার খেয়েছে, তাদের ভাবমূর্তি ও গর্ব ধুলায় ধূসরিত হয়েছে, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা তছনছ হয়ে গেছে এবং মাদায়েনের শাহী মহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এই সব অবস্থায় হযরত খালিদ (রা.) চুপচাপ বসে থাকতে পারছিলেন না। হযরত খালিদ (রা.)-এর গোয়েন্দা ব্যবস্থাপনা অত্যন্ত চৌকস এবং গতিময় ছিল। প্রত্যেক গুপ্তচর ছিল খুবই সাহসী, চৌকস ও সতর্ক। তাদের বেশিরভাগ সদস্য ছিল সেসব মুসলমান, যারা পারস্যে গোলামের মত জীবনযাপন করছিল। এ বাহিনীর প্রতিটি সদস্য ছিল নিজ নিজ এলাকা সম্পর্কে পুরোপুরি অবগত। বিভিন্ন কবিলার ভাষা তারা বুঝত এবং বলতে পারত । তদুপরি ছদ্মবেশ ধরতে তারা ছিল বড়ই পারঙ্গম ৷ তারা মাদায়েনের শাহীমহলে ঢুকে অত্যন্ত স্পর্শকাতর সংবাদ নিয়ে এসেছিল । তারা হযরত খালিদ (রা.)-কে পারসিক বাহিনীর অবস্থান ও তাদের অবস্থা সম্পর্কে অবহিত করতে থাকে । গুপ্তচরদের তথ্যমতে ইরানী সৈন্যদের বেশিরভাগই দু'টি শহরে অবস্থানরত ছিল। ১. আয়নুত তামার ২. আম্বার। আয়নুত তামার ছিল হীরার কাছাকাছি । আর আম্বার ছিল উহার ছিগুণ দূরে । ফোরাত নদীর কিছু দূর ওপারে ছিল আয়নুত তামার। পক্ষান্তরে আম্বার ছিল ফোরাত উপকূল এলাকায় । হযরত খালিদ (রা.) প্রথমে আম্বার আক্রমণের সিদ্ধান্ত নেন। এটাও ছিল একটি বাণিজ্যিক শহর। সেখানে রবিশস্যের বিশাল বিশাল গোডাউন ছিল। ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।