Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সপ সিসি সস সি সি সস সপ আআ সপ শী ৯ ৯ ৯ পপ ৯ এ আশ ৯ ৭ ৭৯ ৯ ৯ সস এস ৭ ৯১৯০৯: তারা আমাদের উপর বিজয় লাভ করে পারস্যের গদি দখল করতে চায়।” “বাস্তবতা এমনটি হলে তারা শীঘ্বই ধ্বংস হয়ে যাবে” সালার আদী বিন হাতেম বলেন। “সালারদের মাথায় যখন রাজমুকুট ও সিংহাসনের চিন্তা চেপে বসে, তখন এই চেতনা তাদের রাজ্য ও জাতির ভরাডুবি তরাবিত করে ।” “যখন সিংহাসন রক্ষা ও ব্যক্তিস্বার্থের উপর চিন্তা নিবদ্ধ হয়ে যায়, তখন শত্রুর দিক হতে দৃষ্টি ঘুরে যায়” হযরত খালিদ (রা.) বলেন। “আমি শক্রর এই সকল দুর্বলতা পুরোপুরি কাজে লাগাব। সৈন্যদের প্রস্তুত রাখ । দাওমাতুল যান্দালের রিপোর্টকে সামনে রেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।” গু দাওমাতুল যান্দালের অবস্থা সালার আয়াজ বিন গনামের জন্য হুমকিস্বরূপ ছিল৷ দাওমাতুল যান্দাল ছিল তৎকালীন যুগের বিখ্যাত বাণিজ্য কেন্ত্র। আজকের ইরাক এবং সিরিয়ার হাইওয়ে এখানে এসে মিলিত হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক আক্রমণকালে হযরত খালিদ (রা.) দাওমাতুল যান্দালে এসেছিলেন এবং সেখানকার কেন্লাপতি উকাইদার বিন মালিককে গ্রেফতার করে নবীজীর সকাশে পেশ করেন। উকাইদার বিন মালিক ইসলাম গ্রহণ না করলেও নবীজীর আনুগত্য মেনে নিয়েছিলেন। কিন্তু নবীজীর ইন্তেকালের পর ধর্মান্তরের বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলে উকাইদারও নিজেকে অধীনতা মুক্ত ঘোষণা করে। সে ঈসায়ী এবং মূর্তিপূজারীদের দলে ভিড়িয়ে নিজে তাদের নেতা হয়ে যায়। হযরত আবু বকর (রা.) উকাইদারের রাজাগিরি খতম এবং অমুসলিম গোত্রগুলোকে তার নেতৃতু হতে দূরে সরাতে সালার আয়াজ বিন গনামকে তথায় প্রেরণ করেছিলেন । আয়াজ ছিলেন অভিজ্ঞ সালার। কিন্তু তিনি দাওমাতুল যান্দালে গিয়ে দেখেন যে, এক বিরাট সংখ্যক ঈসায়ী প্রতিরোধ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত । ঈসায়ীদের এই গোত্রটি ছিল বড়ই যুদ্ধবাজ। আয়াজ সেখানে পৌঁছে কেন্ত্া অবরোধ করে রাখেন। কিন্তু ঈসায়ীরা পেছন হতে মুজাহিদ বাহিনীকে ঘিরে ফেলে । ফলে আয়াজ বাহিনীকে সামনে পেছনে উভয় দিকে লড়তে হয়। এই পরিস্থিতি যুদ্ধকে এত দীর্ঘায়িত করে যে, তা সহসা শেষ হবার কোনো লক্ষণ ছিল না। উপরন্তু আশঙ্কাই ছিল বেশি। ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।