Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

নিজেরই সাহায্যের প্রয়োজন হবে ৷ আবার এ সম্ভাবনাও আছে যে, রণাঙ্গন থেকে দ্রুত ফেরা তার পক্ষে সম্ভব হবে না আর এদিকে এই সুযোগে অগ্নিপূজারীরা নিজেদের সামলে নিয়ে প্রবল প্রতাপে ময়দানে আসার উপযুক্ত হয়ে যাবে... আর খলীফাতুল মুসলিমীনকে বলবে, আমরা যরথুষ্ট্রের আগুন নিভিয়ে দিয়েছি। আল্লাহপাক আমাদের এমন বিজয় দান করেছেন, যা কিসরার মহলকে শয়তানের বেডরুমে পরিণত করেছে। উরদূশেরের সিংহাসনে যে-ই আরোহণ করছে দু'দিন পর মে অপর শাহজাদাদের দ্বারা নিহত হয়ে যায়। পারস্যের শাহানশাহী এবং তার শান-শওকত আমরা দজলা ও ফোরাত নদীতে ডুবিয়ে দিয়েছি। যে হীরা এলাকা পারস্যদের কাছে মানিক্য হীরার মত ছিল, তা বর্তমানে আমাদের সেনানিবাস । আমাদের জন্য আপনারা দোয়া করতে থাকুন ।” দূত বিদায় নিয়ে গেলে হযরত খালিদ (রা.) একজন কমান্ডারকে তলব করে বলেন, তোমার সঙ্গে অত্যন্ত দ্রুতগতির ও স্বাস্থ্যবান সিপাহী নিয়ে খুবই দ্রুতবেগে দাওমাতুল যান্দাল যাও এবং সেখানে গিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হবে । তুমি জানার চেষ্টা করবে যে, সালার আয়াজ বিন গনামের যুদ্ধ শেষ করতে কতদিন লাগতে পারে এবং তার পক্ষে অল্প সময়ে যুদ্ধ শেষ করার অবকাশ আছে কিনা । কমান্ডার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। “খলীফাতুল মুসলিমীনের যে নির্দেশ তোমরা শুনেছ, তা মাথা থেকে মুছে ফেল” হযরত খালিদ রো.) তার অপেক্ষমাণ সালারদের বলেন “অন্তরে মদীনার প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রাখার পাশাপাশি এ অবস্থাও দেখো, যা আমরা অগ্নিপূজারীদের জন্য সৃষ্টি করেছি। আমরা এখানে আয়াজের অপেক্ষায় বসে থাকলে কিসরার বাহিনী অতীত সামলে নেয়ার মওকা পেয়ে যাবে । আল্লাহর কসম, তোমরা অবশ্যই নিশ্চয়তার সাথে বলতে পার যে, কিসরা বাহিনীর উপর তোমরা যে ত্রাস সৃষ্টি করেছ, তা তাদেরকে কোনো রণাঙ্গনে তোমাদের সামনে দাড়াতে দিবে না । মাদায়েনের শাহী মহলে সিংহাসনকে কেন্দ্র করে যে গুপ্তহত্যা ও অপমৃত্যুর সিলসিলা চলছে তা আমাদের পক্ষে যাচ্ছে। কওমের নেতারা যখন রাজ্য ও সিংহাসনমুখী হয়ে যায়, তখন সৈন্যরা দুর্বল হাতের তলোয়ারের মত হয়ে যায়।” £ “হা ইবনে ওলীদ!” সালার আসেম বিন আমর বলেন “কিসরার যেসব সালার পারস্যের অবশিষ্ট এলাকায় নিজেদের সৈন্য ছড়িয়ে দিয়েছে, তারাও সিংহাসনপ্রার্থী। নাঙা-৪ ছদএম.11000103.00107

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।