সি শপ সি সপ সস ৯ সস শপ পি সপ ৯ নত পপ শী শত শপ ৯৭৭ সস এ পপ শপ সত ৭৮ শপ ৭ ৮ ৯ ৮৭৮ পন সস লস ৯ আয়াজ বিন গনাম দাওমাতুল যান্দালে যুদ্ধ করছেন। আল্লাহ তাকে বিজয় দান করুন। তিনি সেখানকার যুদ্ধপর্ব শেষ করে আমাদের সঙ্গে এসে মিলিত হবেন। আমীরুল মু'মিনীন বলেছেন, আয়াজ সৈন্য সামন্তসহ আমাদের সাথে এসে মিলিত হওয়ার পর যেন আমরা সম্মিলিতভাবে অগ্রসর হই এবং তার এসে পৌঁছানোর পূর্বে আমরা যেখানে আছি সেখানেই যেন অবস্থান করি। ০ হযরত খালিদ (রা.)-এর চেহারায় যে দ্বীপ্তি আভা এবং চোখে বিজয় ও সাহায্যের যে ঝিলিক সর্বদা লেগে থাকত, তা নিভে যায় এবং তিনি গভীর চিন্তায় ডুবে যান। সালারদের চলতি অধিবেশনে পিনপতন নিরবতা বিরাজ করে। এর কারণ এই ছিল না যে, আমীরুল মু'মিনীন অগ্রযাত্রা রুখে দিয়েছেন; বরং উদ্বেগের কারণ এই ছিল যে, হযরত খালিদ (রা.)-এর চেহারায় মাঝে মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যা তুফানের মত বিপদ ডেকে আনত । কোনো সালারের এই দুঃসাহস ছিল না যে, কেউ আমীরুল মু'মিনীনের খেলাফ একটি কথাও বলবে। কিছুক্ষণ পর হযরত খালিদ (রো.) চিন্তার জগৎ থেকে ফিরে আসেন এবং দূতের দিকে তাকান। “তোমার সফর শুভ ও নিরাপদ হোক” হযরত খালিদ (রা.) বলেন। “চাইলে কয়েক দিন আরাম করতে পার, তা না হলে ফিরতি সফরের জন্য প্রস্তুত হও । ... আমীরুল মু'মিনীনকে আমার ও সাথীগণের সালাম দিবে । এরপর বলবে, যুদ্ধের সার্বিক অবস্থা সে-ই সবচেয়ে ভাল অবহিত থাকে, যে প্রত্যক্ষ ময়দানে থাকে । রণাঙ্গন হতে দূরে থেকে কোনো সিদ্ধান্ত নিলে অনেক সময় তা যোদ্ধাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে । ... আরও বলবে, ওলীদের পুত্র খেলাফতের নির্দেশ অমান্য করার দুঃসাহস করবে না। কিন্তু যদি পরিস্থিতি আমাকে বাধ্য করে এবং ইসলাম ঝুঁকির মুখে পড়ে তাহলে তখন আমি নির্দেশের অপেক্ষা করব না। আমি মদীনার খেলাফতের একান্ত অনুগত এবং ইসলামের সৈনিক। আমি দুশমনকে আক্রমণ করতে দেখলে তখন ব্যক্তিবিশেষের নির্দেশ আপাতত স্থগিত রাখব । আমি আল্রাহর সন্তোষের ভিখারী; কোনো ব্যক্তিবিশেষের সন্তুষ্টি আমার লক্ষ্য নয়। আমি জেনে নিব, সালার আয়াজের রণাঙ্গনের বাস্তব অবস্থা কী? এমনও হতে পারে যে, তার ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।