Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“পারস্য বাহিনীর সদস্য সংখ্যা কত হবে?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। “আমাদের চেয়ে দ্বিগুণ হবে” গুপ্তচর জবাবে বলে । “এর থেকেও বেশি হবে কিন্তু কম নয়। মাদায়েন দজলা নদীর ওপারে । অগ্নিপূজারীরা আমাদেরকে নদী পার হতে দিবে না।” “আল্লাহর দরিয়া আল্লাহর মুজাহিদদের পথে অন্তরায় হতে পারে না” হযরত খালিদ রো.) বলেন “অগ্নিপূজারীরা আমাদের বাধা দেয়ার সাধ্য রাখে না। যে জাতির নেতৃস্থানীয় লোকদের মাঝে বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে, সে জাতির কপালে ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না।” শি “আমরা মাদায়েন অভিমুখে রওনা করতে যাচ্ছি” হযরত খালিদ (রা.) তার সালারদের বলেন। “আমরা শক্রদের সামলানোর সুযোগ দিব না।” হযরত খালিদ (রা.) সালারদের বিভিন্ন রণনীতি সম্পর্কে অবহিত করছিলেন ইতোমধ্যে তাকে জানানো হয় যে, মদীনা হতে খলীফার দূত এসেছে। হযরত খালিদ (রা.) তৎক্ষণাৎ দূতকে ভেতরে তলব করেন। “মদীনাবাসী কি আমাদের কথা সুনামের সাথে স্মরণ করে?” হযরত খালিদ (রা.) দূতকে জিজ্ঞাসা করেন। “খোদার কসম! মদীনার আকাশ-বাতাসও আপনাদের স্মরণ করে” দূত বলে। “আমীরুল মু"মিনীন মদীনার মসজিদে আপনার কথা আলোচনা করেন। খলীফা ইতোমধ্যে কয়েকবার এ কথা বলেছেন যে, মায়েরা কি খালিদের মত আরেকটি সন্তান জন্ম দিতে পারবে? জনতা প্রত্যহ আপনার সংবাদ লাভের আশায় অপেক্ষমাণ থাকে ।” “এবারের বার্তা কী?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। দূত লিখিত বার্তাটি হযরত খালিদ (রা.)-এর হাতে তুলে দেন। তিনি পত্রটি পাঠ করছিলেন আর তীর চেহারার প্রতিক্রিয়া পরিবর্তিত হচ্ছিল। উপস্থিত সালারগণ বার্তাটি শোনার জন্য অধীর ও অস্থির হয়ে ওঠেন। “আমীরুল মু'মিনীন ছাড়া আমাকে ঠেকানোর সাধ্য আর কারো ছিল না” হযরত খালিদ (রা.) পত্র পাঠ শেষে প্রথমে এই মন্তব্য করেন এরপর উপস্থিত সালারদের সম্বোধন করে বলেন “আমীরুল মু"মিনীন নির্দেশ পাঠিয়েছেন যে, ছদএ.11000109.00100

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।