সস ৯ পপ পপ ৯ পপ লস ৯ পা পপ সপ পপ সস সি সস ৯ সস শী সস ক পপ নস শপ ৯ ৯ ৯ সপ ৯ ৭৯ শত হযরত খালিদ (রা.)-এর গুপ্তচর শুধু মাদায়েনেই নয়; কিসরার রাজ মহলেও পৌঁছে গিয়েছিল । তারা সেখান থেকে যে তথ্য প্রেরণ করছিল, তা হযরত খালিদ রো.)-এর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। “মাদায়েনের সিংহাসন এখন এঁ তক্তায় পরিণত হয়েছে, যার উপর মৃতকে গোসল দেয়া হয়।” জনৈক গুপ্তচর মাদায়েন থেকে ফিরে হযরত খালিদ (রা.)-কে এ রিপোর্ট দেয় “এই সিংহাসন ইতোমধ্যে তিন শাহজাদার প্রাণ সংহার করেছে। উরদৃশেরের স্ত্রী অনেক। প্রত্যেক স্ত্রীর যুবক পুত্র ছিল। প্রত্যেক স্ত্রীর কামনা ছিল তার সন্তানের মাথায় কিসরার রাজমুকুট শোভা পাক। উরদূশেরের মৃত্যুর পর এক শাহজাদাকে সিংহাসনে বসানো হয়। দু"দিন পর তাকে স্বীয় কামরায় এমন অবস্থায় মৃত পাওয়া যায় যে, তার মাথা ধড় থেকে আলাদা ছিল। এর শাস্তিস্বরূপ দুটি সুন্দরী যুবতী, দারোয়ান এবং দুই প্রহরীকে জন্লাদের হাতে তুলে দেয়া হয়। শাহজাদা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের হত্যা করা হয়।” “প্রথম শাহজাদার মৃত্যুর পর তার স্থলে সমতাট উরদূশেরের আরেক বিধবা স্ত্রীর পুত্রকে সম্রাট বানিয়ে তার মাথায় কিসরার মুকুট পরানো হয়। তৃতীয় দিন সে শরাব পান করে অচেতন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পর মারা যায়। এবার ৭/৮ জন লোক এবং ৩ তিনটি মেয়েকে শাহজাদাকে বিষাক্ত মদ পান করানোর অভিযোগে হত্যা করা হয়।” “দ্বিতীয় শাহজাদার মৃত্যুর পর তৃতীয় শাহজাদা সিংহাসনে বসে। দ্বিতীয় দিন করছিল। ইত্যবসরে একদিক থেকে হঠাৎ কয়েকটি তীর ছুটে আসে। একটি তীর শাহজাদার চোখে আর আরেকটি তার শাহরণে গিয়ে আমূল বিদ্ধ হয়। ফলে তৃতীয়বারের মত রাজসিংহাসন শূন্য হয়ে যায়।” ... “মহান সেনাপতি, সিংহাসন এখন পর্যন্ত শূন্য । কিসরার মন্ত্রীবর্গ এবং দুই সেনাপতি রাজ-মুকুট শিরে ধারণের পন্থা পরিহার করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত এলাকা পারস্য সাম্রাজ্যর অধীনে রয়ে গেছে, তা আগে মুসলমানদের হাত থেকে বাচাতে হবে। তারা দজলার উপকূলে স্বীয় বাহিনীকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, আমরা যেদিক থেকেই অগ্রসর হই না কেন, আমাদের প্রতিহত করা হবে ।” ছএদএম.11000103.0017
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।