রিরিরারেরেরেবা বারবার রে করাবে করে বে বুক (রা.)-এর আনুগত্য মেনে নিয়েছে, তখন এক এক করে তারাও হীরায় আসে এবং হযরত খালিদ (রা.)-এর আনুগত্য স্বীকার করতে থাকে । এই প্রক্রিয়ায় ২০ লাখ দেরহাম নগদ উসৃল হয়। মুসলমানদের বীরত্গাথা দৃর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল । বিস্তৃত অঞ্চল মুসলমানদের কর্তৃত্ব চলে এসেছিল । হযরত খালিদ (রা.) কালক্ষেপণ না করেই অনুগত এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্য হতে কাউকে নির্বাচিত করে প্রশাসক নিযুক্ত করেন। পাশাপাশি তার সেনাবাহিনীর কয়েকটি গ্রুপকে এই উদ্দেশ্যে বিজিত এলাকায় ছড়িয়ে রাখেন, যেন কোথাও হতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। বিদ্বোহ দমনের বাহিনীটি ছিল অশ্বারোহী এবং দ্রুতগতিসম্পন্ন । তাদের নেতৃত্বে ছিল দুর্ধর্ষ ও জানবায তিন সালার-যিরার বিন আযদুর, কা'কা” এবং মুসান্না বিন হারেছা। এই তিন সালারের গতি ও হাবভাব এমন আক্রমণাত্মক ছিল যে, যেদিকেই তারা যেতেন, তাদের সামনে সবাই নতজানু হয়ে যেত এবং সে এলাকার সর্দাররা এসে আনুগত্য ঘোষণা করত। এই প্রক্রিয়ায় ৬৩৩ ধ্রিস্টাব্দের জুন মাসে (১২ হিজরীর রবিউল আউয়াল মাসে) দজলা এবং ফোরাতের মধ্যবর্তী সমগ্ধ এলাকা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গিয়েছিল । ণ রাজসিংহাসন ও মুকুটের কাঙ্গালরা স্বীয় জাতির ইতিহাসকে কালো বানিয়ে নিজ নিজ রাজ্যকে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পারস্য সাম্রাজ্য, যাকে অজেয় মনে করা হত এবং এবং যাদের প্রতিটি সেনা ছিল বর্মাচ্ছাদিত, এখন সে সাতমত্রাজ্যের অন্ত যাওয়ার উপক্রম । মুসলমানদের সৈন্যসংখ্যা পারস্য বাহিনীর মোকাবেলায় কিছুই ছিল না। তারা বর্মাচ্ছাদিতও ছিল না। অগ্নিপূজারী সৈন্যদের মত তত অন্ত্র-শস্ত্রও ছিল না, কিন্তু তারপরও একের পর এক তারা পরাজিত হচ্ছিল। এভাবে প্রতি রণাঙ্গনে তারা পরাজিত হওয়ায় রাজধানী মাদায়েন ঝুঁকির মুখে এসে পড়ে । কিসরা উরদৃশের বর্তমানে সম্রাট ছিলেন না। একের পর এক পরাজয়ের খবরের আঘাতে তিনি শোকে-দুঃখে মুহ্যমান অবস্থায় মারা যান। ইতিহাস সাক্ষী; কুরআনের নির্দেশনা হলো, আন্মাহ যে জাতিকে তাদের জুলুম- অবিচারের শাস্তি দিতে চান, তখন অযোগ্য এবং স্বৈরাচারী শাসক তাদের উপর চাপিয়ে দেন। আল্লাহর এই গজব অগ্নিপূজারীদের উপর পতিত হওয়া অনেক আগেই শুরু হয়েছিল। উরদূশেরের মৃত্যুর পর মাদায়েনে রাজ পরিবারে ক্ষমতা দখলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ছদএ.11000109.0010
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।