“আমার দেখানো পথ আপনাদের জন্য কল্যাণকর হবে” পাদ্বী সালুবা বলে। “এতে আপনাদের জান-মালের নিরাপত্তা এবং আপনাদের ধর্মের স্বার্থ নিহিত। ... আমি মুসলমানদের আনুগত্য মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বানকিয়া ও প্রদান করব।” ৪ প্রায় সকল এঁতিহাসিক লিখেছেন যে, মুসলমানদের অমায়িক আচরণ, ন্যায়-ইনসাফ এবং শাসন-পদ্ধতি দেখে প্রভাবিত হয়ে বীরনাতেফের পাদ্রী সালুবা বিন নাসতুনা সর্বাগ্রে হযরত খালিদ (রা.)-এর সামনে তার আনুগত্য মেনে নেন এবং দশ হাজার স্বর্ণমুদ্রা তাকে প্রদান করেন। এই অর্থের সঙ্গে এসব মূল্যবান মনি-মানিক্যও ছিল, যা কিসরা উর্দূশের পাদ্রী সালুবাকে হাদীয়াহ্বরূপ প্রদান করেছিল। এই মোতিগুলো মূলত ঘুষ ছিল, যা উরদূশের ঈসায়ীদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করানোর জন্য পাদ্রী সালুবাকে দিয়েছিল । হযরত খালিদ (রা.)-এর নির্দেশে একটি চুক্তিনামা লেখা হয়। “এই চুক্তিটি মদীনার সেনাপতি হযরত খালিদ (রা.) এবং সানলুবা বিন নাসতুনার কওমের মধ্যে সম্পাদিত হচ্ছে। এই চুক্তি মোতাবেক সালুবা বিন নাসতুনা ঈসায়ী কওমের পক্ষ হতে বার্ষিক দশ হাজার দীনার কর হিসেবে আদায় করবেন। আর কিসরার হীরা-মোতি উল্লেখিত কর ব্যতীতই আদায়যোগ্য। কর পরিমাণ অর্থ কেবল এ সকল ঈসায়ীদের থেকে প্রতিবছর আদায় করা হবে, যারা তা দেয়ার সঙ্গতি ও সামর্থ্য রাখে। আর তারা হতে হবে উপার্জনকারী। প্রত্যেককে ঠিক ততটুকু কর দিতে হবে, যতটুকু সে সহজে দিতে পারে । এই চুক্তির আলোকে মুসলমানদের দায়িত্ এই বর্তায় যে, তারা ঈসায়ী অধ্যুষিত এলাকা বাঁনকিয়া এবং লাসবুমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে । ঈসায়ী কওমের প্রতিনিধি বিবেচিত হবেন পাদ্রী সালুবা বিন:নাসতুনা । তিনি তার জাতির কাছে পূর্ব হতেই নেতা হিসেবে বিবেচিত । হযরত খালিদ (রা.) কর্তৃক সম্পাদিত চুক্তির প্রতি সমস্ত মুসলমানের সমর্থন রয়েছে। এখন থেকে চুক্তি কার্যকর হবে ।” পাদ্রী সালুবা অত্র এলাকার অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। আশেপাশের বড় বড় নেতা এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যখন দেখে যে, পাদ্রী সালুবা হযরত খালিদ ছএদএ.11000103.0017
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।