Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৮০৮৯৮৭৯৯৯৭০ ৯ পপ ৯ ৮ ৭৮৯৯ ৭৯৯৯৭৮৭৯৯৭৮ সপ ৭ পিল ৯ পি শপ ৯ সস ৯ ৯ সস ৯ ৯ শপ সস সস সপন “এর বিপরীতে আপনারা এ চিত্রও দেখেছেন যে, আপনারা মুসলমানদের বিরুদ্ধে অগ্নিপূজারীদের কীধে কীধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন । কিন্তু মুসলমানরা তার জন্য আপনাদের বিরুদ্ধে কোনো এ্যকশানে যায়নি। তারা আপনাদের ক্ষেত-খামার দখল করেনি। আপনাদের ফল-ফসলে নিজেদের উট-ঘোড়া ছেড়ে দেয়নি। বরং অগ্নিপূজক শাসকেরা গরীব কৃষক-চাষীদের উপর যে জুলুম-নির্ধাতন করত এবং তাদের কষ্টার্জিত ফসল কেটে নিয়ে যেত এই অন্যায় অবিচার দূর হয়েছে। এই বাস্তবতা অস্বীকার করো না যে, মুসলমানরা জনগণের সমস্ত অধিকার পূর্ণমাত্রায় আদায় করেছে।” “আপনার প্রতি ঈসা মসীহ-এর রহমত হোক?” এক সর্দার পান্দ্রী সালুবার কথার রেশ ধরে বলে “তবে কী আপনি আমাদেরকে এ বিষয়ে অনুপ্রাণিত করছেন যে, যেন আমরা মুসলমানদের আনুগত্য মেনে নিই?” “এটা কি আমাদের জন্য বেইজ্জতী নয়?” আরেক সর্দার মাঝখান দিয়ে বলে। “মুসলমানরা আপনাদের ইজ্জতের প্রতি চোখ তুলেও তাকায়নি” পাদ্রী সালুবা বলে । “আপনারা তাদের পথচ্যুত এবং ফুসলানোর জন্য নিজেদের নারীদের পাঠিয়েছিলেন । তারা কি আপনাদের মেয়েদের তুলে নিয়ে যেতে পারত না?... আর এ কথাও ভুলবেন না যে, কিসরার শাসকেরা আপনাদের কত মেয়েকে জোরপূর্বক বিবাহ করেছে। যার চোখে যে মেয়েটি ভাল লেগেছে সে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। ... সাথে সাথে এ কথাও ভাবুন, পারস্যের সেসব কমান্ডার ও সেনাপতিরা আজ কোথায়, যাদের সাথে কীধে কীধ মিলিয়ে আপনারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারা কি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে যে, আপনারা কেমন আছেন? তারা কি একদিনের জন্য এসে দেখেছে যে, আপনাদের যারা মারা গেছে তাদের স্ত্রীরা কেমন আছে? তাদের সন্তানরা কেমন আছে? মুসলমানরা তো এ কারণে আপনাদের বাড়তি শাস্তি দিচ্ছে না। “নিঃসন্দেহে তারা আমাদের ভুলে গেছে” এক বৃদ্ধ সর্দার বলে। “আপনি ঠিকই বলেছেন মুকাদ্দাস পিতা!” আরেক সর্দার বলে “এখন বলুন আমাদের কী করা উচিত। আপনি আমাদেরকে কোন পথে নিয়ে যেতে চান।” ছএদএ.11000103.0017

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।