Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

শপ পপ সপ সস সস শী সন সস পপ শন পপ নস সব ৯ সপ সপ 5 পন ৯ সত নস পপ সপ পপ পপ ৮ ৭ পক ৭ ৭৮ ৯ সস ৭৮ ৯৯০ তাদের দ্বারা আমাদের ধর্মের কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা । আমি দেখেছি তাদের ছারা খ্রিস্টধর্ম আক্রান্ত হচ্ছে না। মুসলমানরা স্বীয় ধর্মমত গ্রহণের আহ্বান জানায় ঠিকই কিন্তু স্বীয় ধর্মমত বিজিত জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেয় না।... তাদের কি এই খবর আছে যে, এখানে একটি গীর্জা আছে, যার মধ্যে আমার মত প্রখ্যাত এবং ধর্মপ্রাণ পাদ্রী বিদ্যমান? ... তাদের ভালভাবেই জানা আছে শুমাইল! আমি পরপর দুই রবিবারে গীর্জায় আগত লোকদের ভীড়ে দুইজন অপরিচিত মুখ দেখেছি। আমি তাদের গলায় ক্রুশ ঝুলানো দেখেছি। সব দিক দিয়ে তারা ছিল পূর্ণ ঈসায়ী । কিন্তু আমার দূরদর্শী চোখ তারা ফাকি দিতে পারেনি । আমার চোখে তাদের ছদ্মবেশ ঠিকই ধরা পড়েছে। তারা ছিল মুসলমান। তবে মদীনার নয়; পারস্যের । ওলীদ পুত্র খালিদের গুপ্তচর ছিল তারা । তাদের উপস্থিতি টের পেয়ে আমি ওয়াজে সতর্কতা অবলম্বন করেছিলাম” “মুকাদ্দাস পিতা!” শুমাইল বলে “আপনি একটু ইশারা দিলেই তারা জান নিয়ে ফিরে যেতে পারত না।” “তারপর এই গীর্জার প্রত্যেকটি ইট খুলে ফেলা হত” পান্দ্রী সালুবা বলেন “বিবেক এবং আবেগের মধ্যে পার্থক্য এখানেই শুমাইল! তুমি আবেগের বশবর্তী কিন্তু আমি বিবেক খাটিয়ে কাজ করছি। ... আমি তোমাদের মুসলমানদের উপর গেরিলা হামলা করার জন্য কিছুতেই অনুমতি দিব না।” গু দুতিন দিন পর সকল ঈসায়ী নেতাদের উদ্দেশে পাদ্রী সালুবা বিন নাসতুনা তার গীর্জায় বলছিলেন ... “বাস্তবতা সামনে রাখুন। কিসরার বিশাল বাহিনী মদীনার স্বল্প সংখ্যক সৈন্যের মোকাবেলায় দীড়াতে পারেনি। আপনারাও মুসলমানদের মোকাবেলা করেছেন। এখন আবার তাদের সাথে লড়তে গেলে নিজেদের চূড়ান্ত ধ্বংস ছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলুন । মুসলমানরা আপনাদের ধর্মের জন্য কোনো অন্তরায় কিংবা শংকা সৃষ্টি করেনি। তারা আমাদেরকে এবং অগ্নিপূজারীদেরকে নিজ নিজ ইবাদতস্থলে ইবাদত করার অনুমতি প্রদান করেছেন। মুসলমানরা ন্যায় ও ইনসাফের ক্ষেত্রে যে সাম্য প্রতিষ্ঠা করেছে, তা আপনারা স্বচক্ষে দর্শন করেছেন ।” ... ছদএ.11000109.00100

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।