Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭ পপ ৯ ৮৯ ৭৯ শপ ক ৭৮ পপ শপ পপ শি ৯ নত শপ ০৭৯ ৯ পপ পপ ৭ ৯ পন ৯ সস সি আক্রমণ না করলেও গেরিলা হামলা করে মুসলিম বাহিনীকে বিব্ত ও বিপর্যস্ত করতে পারত। কিন্তু অগ্নিপূজারীরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত ছিল। এর পেছনে অনেক কারণও ছিল৷ তবে একটি উল্লেখযোগ্য কারণ হলো, বিজিত এলাকার জনগণ মুসলমানদের আচার ব্যবহারে মুগ্ধ ও অভিভূত হয়ে তাদের সহযোগী ও সাহায্যকারী হয়ে যেত। হীরার সীমান্তবর্তী এলাকায় “বীরনাতেফ' নামক একটি বসতি ছিল। এটা ছিল খিস্টানপ্রধান এলাকা । সেখানে একটি বিরাট গীর্জা ছিল, যার পান্দ্রীর নাম ছিল সালুবা বিন নাসতুনা। তিনি কেবল খ্রিস্ট ধর্মের পাদ্রীই ছিলেন না; বরং খরিস্টবাহিনীর সর্বাধিনায়কও ছিলেন । তিনি কোনো রণাঙ্গনে স্বশরীরে না গেলেও সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন। পারস্যের খ্রিস্টানরা হুংকার গর্জন করে মুসলমানদের মোকাবেলায় এসেছিল এবং মুসলমানদের তীর-তলোয়ারে মারাত্মকভাবে হতাহত হয়েছিল। পরপর কয়েক লড়াইয়ে তাদের ব্যাপক জীবনহানী হওয়ায় বর্তমানে এমন খ্রিস্টানদের সংখ্যাত্রাস পেয়েছিল, যারা ময়দানে নেমে যুদ্ধ করতে সক্ষম ছিল। শুধু বুড়োরা বেঁচে ছিল অথবা নারীরা রয়ে গিয়েছিল । সালুবা বিন নাসতুনা প্রায়ই বলতেন, “একটি ধর্মই শুধু অক্ষয় হয়ে থাকবে । আর তা হলো খিস্ট ধর্ম।” “না যরহুষ্ী থাকবে, না মদীনার ইসলাম!” তিনি তার ওয়াজে এ কথাটি কয়েকবার বলেছিলেন “সব কিছু ধ্বংস হয়ে যাবে; সমগ্র বিশ্বে কেবল ঈসা মসীহ -এর একক কর্তৃত্ব ও রাজত্ব থাকবে।” হীরা বিজয় হওয়া পর্যন্ত ধারাবাহিক লড়াইয়ে হাজার-হাজার ঈসায়ী নিপাত আত্মগোপন করেছিল। তবে নেতৃস্থানীয় লোকেরা পাদ্রী সালুবা বিন নাসতুনার সাথে গোপনে যোগাযোগ রেখেছিল । সালুবা এই প্রচেষ্টায় ছিল যে, কিভাবে ঈসায়ীদেরকে একত্রিত করে মুসলমানদের উপর গেরিলা আক্রমণ চালানো যায়। কিন্তু ঈসায়ীদের উপর মুসলমান-ভীতি এমনভাবে চেপে বসেছিল যে, অতর্কিত আক্রমণ এবং গেরিলা হামলা করার জন্য তারা উৎসাহী হয় না। € “মুকাদ্দাস পিতা!” এক রাতে শুমাইল বুরযানা নামক এক খ্রিস্টান পাদ্রী সালুবা বিন নাসতুনকে বলে “আপনি কী এই বিশ্বাস রাখেন যে, গীর্জার ঘণ্টাধ্বনি এবং আপনার ওয়াজ এ ধ্বংসযজ্ঞ প্রতিহত করতে পারবে, যা আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে?” 7 ছএ.11000103.0010

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।