সাথীদেরকে বিজয়ের ভঙ্গিতে বলে, যদিও সে প্রথম দিকে এই ধোকা খেয়েছিল যে, এক বুড়িকে যুবতী ভেবেছিল কিন্তু সে তার থেকে এক হাজার দেরহাম খসিয়ে ছাড়ে। “মাত্র এক হাজার দেরহাম?” এক সঙ্গী তাকে বলে “তুমি সারাজীবন নির্বোধই থেকে গেলে । কারারামা ছিল শাহী খান্দানের মেয়ে । তুমি চাইলে এই সুযোগে আরও অনেক হাজার দেরহাম আদায় করতে পারতে |” “তাই নাকি?” শাবীল হতাশ হয়ে বলে “আমার তো ধারণা ছিল এক হাজার দেরহামের চেয়ে অধিক মূল্য আর হয়ই না।” তার কথা শুনে সঙ্গীরা অষ্টহাসিতে ফেটে পড়ে তাকে আরও নিরাশ ও হতাশ করে দেয়। হযরত খালিদ (রা.) গণীমতের মালের সাথে সমস্ত উপহারও মদীনায় পাঠিয়ে দিয়েছিলেন । মদীনা হতে আমীরুল মু'মিনীন হযরত খালিদ রো.) বরাবর এই বার্তা পাঠান যে, উপহারগুলো যদি গনীমতের মাল হয়ে থাকে অথবা আদায়কৃত কর হয়ে থাকে, তবে তা গ্রহণযোগ্য, আর যদি তা না হয় তবে উপহারগুলো যারা দিয়েছে তাদের থেকে তার মূল্য জেনে নিয়ে ধার্য্কৃত করের অন্তর্গত করে নাও। যদি তোমরা কর আদায় করে ফেলে থাক, তাহলে উপহারের দামের সমপরিমাণ মূল্য তাদের ফেরৎ দিয়ে দাও । হযরত খালিদ (রা.) উপহারদাতাদের ডেকে তাদের নায্যমূল্য পরিশোধ করে দেন। হীরা বিজয়ের কয়েক দিনের মধ্যে হযরত খালিদ (রা.) সেখানকার পরিচালনা ও ব্যবস্থাপনা সুবিন্যস্ত করেন এবং হীরার বর্তমান প্রশাসকদের হাতেই সকল দায়িতৃভার অর্পণ করেন। পূর্বের প্রশাসকদের তিনি স্বপদে বহাল রাখেন। সকলকে নিজ নিজ জিম্মাদারী বুঝিয়ে দেন। শু “আমার ভ্রাতাগণ!” হযরত খালিদ (রা.) তার সালারদের উদ্দেশে বলেন “আমার হাতে এত সময় নেই যে, আমি বসে দিন কাটাব । তবে হীরার ব্যবস্থাপনা ও কার্যক্রম সুবিন্যস্ত করাও জরুরী ছিল। এক্ষেত্রে সবচেয়ে জরুরী কথা হলো, এখানকার ব্যবস্থাপনা সেভাবেই ঢেলে সাজানো, যাতে স্থানীয় এলাকাবাসীর উপকার হয়। সকল বাসিন্দা যেন এই প্রশান্তি লাভ করে এবং সকলে এই ভেবে আশ্বস্থ হয় যে, তাদের জান-মাল ও ইজ্জত-আবরু পূর্ণ ছএদএ.11000109.0017
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।