Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সপ সন পপ ৭৯ ৯ শপ ৯ ৯ শপ আজ ৯ ৯ ৯ ৯ 5 অপ ৯ আপ ৯ ৯ নস কোনো এতিহাসিক এ তথ্য লিখেননি যে, হীরা বিজয়ের কত বছর পূর্বে এ আলোচনা হয়। যখন হীরা বিজিত হয় তখন হযরত খালিদ (রা.)- এর সৈন্যদের মধ্য হতে আধাবয়স্ক একটি লোক এ সময় হযরত খালিদ (রা.)-এর সামনে গিয়ে দাঁড়ায়, যখন আব্দুল মাসীহ ও হযরত খালিদ (রা.)-এর মাঝে চুক্তির শর্তাবলী নির্ধারিত হচ্ছিল। “তোমার নাম কী?” হযরত খালিদ (রা.) এ সিপাহীকে জিজ্ঞাসা করেন। “আমার কাছে কেন এসেছ?” “মহান সেনাপতি!” সিপাহী বলে “আমার নাম শাবীল। আল্লাহর কসম দিয়ে বলছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ওয়াদা দিয়েছিলেন যে, হীরা বিজিত হলে তোমাকে আব্দুল মাসীহ এর কন্যা কাররামাকে দিয়ে দেয়া হবে। আজ হীরা বিজিত হয়েছে। তাই শাহজাদী কাররামাকে আমার হাতে তুলে দেয়া হোক ।” “তোমার কথার সত্যতার পক্ষে কোনো সাক্ষী পেশ করতে পার?” হযরত খালিদ (রা.) বলেন খোদার কসম দিয়ে বলছি, আমি নবীজীর প্রতিশ্রুতির বর-খেলাপ করার দুঃসাহস দেখাতে পারি না। তবে সাক্ষী না হলে তোমার দাবী মানতে পারব না।” শাবীলের পক্ষে দু'জন সাক্ষী জুটে যায়। তারা হীরার বিজিত সেনাদলের মধ্যেই ছিল। তারা সত্যায়ন করে যে, তাদের উপস্থিতিতে নবীজী ঠিকই শাবীলকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। “নবীজীর প্রতিশ্রুতি আমার জন্য নির্দেশসম” হযরত খালিদ (রা.) আব্দুল মাসীহকে বলেন “আপনার কন্যাকে এই ব্যক্তির হাতে তুলে দিতে হবে ।” “তাহলে এটাও শর্তের মধ্যে অন্তর্ভুক্ত করুন” আবদুল মাসীহ বলেন। “যে আমার কন্যা কাররামাকে জনৈক সৈন্যকে প্রদান করতে হবে।” আব্দুল মাসীহ-এর বাসভবনে এ সংবাদ পৌঁছে যায় যে, কাররামা যেন মুসলমানদের সিপাহসালারের কাছে চলে আসে । কাররামা জানতে চায়, তাকে কেন ডাকা হচ্ছে? তাকে বলা হয় যে, এক সিপাহী তাকে পাবার আব্দার জানিয়েছে, ফলে তাকে এ সিপাহীর হাওলা করে দেয়া হবে। “এমন হতে দিও না” আব্দুল মাসীহ-এর মহলে অন্যান্য মহিলাদের গুঞ্জন ওঠে “এমন হতে দেয়া যায় না। শাহী খান্দানের এক কন্যাকে এক এমন সিপাহীর হাওলা না করা হোক, যে একজন সাধারণ আরব এবং জংলী বুদ্দু।” ছএদএ.11000103.0010

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।