Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস ৯ সি ৯ আপ সপ এ ৯ ৯ পপ ৯ আন অপ নস ৯ ৯ আপ পপ শপ ৯৯৯ ৯৯ শত হযরত খালিদ (রা.) সকলের উপহার গ্রহণ করেন ঠিকই কিন্তু মাদুরে বসে শাসন করা সম্প্রদায়ের এই সেনাপতি নিজের জন্য একটি উপহারও রাখলেন না; বরং সমুদয় উপহার গণীমতের মালের সাথে মিলিয়ে আমীরুল মু'মিনীনের' খেদমতে পেশ করার জন্য মদীনায় পাঠিয়ে দেন। গনীমতের মাল বেশি ছিল না। কেননা, হীবাবাসী করারোপ মেনে নিয়েছিল এবং আনুগত্যও স্বীকার করে নিয়েছিল। শু একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটে । কয়েক বছর পূর্বের ঘটনা । রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বসা ছিলেন। বৈঠকে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে কথার মোড় কাফের এলাকার দিকে ঘুরে যায় এবং আলোচনার টেবিলে পারস্য সম্রাটের প্রসঙ্গ চলে আসে। হীরা ছিল পারস্য সাম্রাজ্যের গুরুতৃপূর্ণ অঞ্চল। এক সাহাবী মন্তব্য করেন, হীরা ক্জায় এসে গেলে সেখানে সেনানিবাস গড়ে তুলে কিসরার সাথে টক্কর লাগানো যেতে পারত। দুইজন এঁতিহাসিক বালাপুরী এবং তবারী (রহ.) লিখেন, জবাবে নবীজী বলেন, কিছুদিন পরেই হীরা আমাদের হাতে চলে আসবে । উভয় এঁতিহাসিক লিখেন, নবীজীর এ আলোচনা মজলিসে হীরার গুরুত্ব এবং অত্র অঞ্চলের সৌন্দর্যের বিভিন্ন বিবরণ আলোচিত হতে থাকে । আব্দুল মাসীহ প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন৷ কাররামা নামে তার এক কন্যা ছিল, যার রূপলাবন্য ও সৌন্দর্যের কথা বিভিন্ন দেশের বণিকদের মুখে মুখে লেগে ছিল। অনেক দৃর-দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল তার রূপের খ্যাতি । তৎকালে কাররামা ছিল বিশ্বসুন্দরী । সকলেই তার সৌন্দর্যের প্রশংসা করত। বালাজুরী এবং তবারী লিখেন, নবীজীর উক্ত বৈঠকে অত্যন্ত সাধাসিধা এবং সাধারণ পর্যায়ের একজন মানুষ ছিল শাবীল। “হে আল্লাহর রসূল!” শাবীল নিবেদন করে। “হীরা বিজিত হলে আব্দুল মাসীহ এর কন্যা কাররামাকে আমার হাতে তুলে দিবেন।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে রসিকতাচ্ছলে বলেন- “হীরা বিজিত হলে কাররামা বিনতে আব্দুল মাসীহ তোমার হবে ।” ছদএ.11000103.00100

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।