সপ পপ শপ পি সপ শপ সস নস ৯ ৭ এপ ৯৮ ৭৯ ৭৯ ৭৮৭৮ ৭৮৮ পপ শপ সস ৯ ৯ শপ সস ৯ পি সস সস “জানেন, কোথায় আপনি দীড়ানো?' হযরত খালিদ (রো.) জিজ্ঞাসা করেন। “মাটির উপর” আব্দুল মাসীহ বলে । হযরত খালিদ রো.) তার নিভীঁক ও বেপরোয়া অবস্থা দেখে তার মধ্যে এই অনুভূতি জাগ্রত করতে চান যে, তিনি একজন বিজেতা সেনাপতির সামনে দণ্ডায়মান । আল্লাহই ভাল জানেন, তিনি কী যেন ভেবে তাকে জিজ্ঞাস করেন “আপনি কীসের মধ্যে আছেন?” “স্বীয় কাপড়ের মধ্যে” আব্দুল মাসীহ জবাব দেন। দীর্ঘমেয়াদী হেয়ালীর কারণে হযরত খালিদ রা.)-এর রাগ চড়তে থাকে। তিনি ক্ষিপ্ত কষ্ঠে বলেন “দুনিয়া নির্বোধদের ধ্বংস করে কিন্তু লোকেরা দুনিয়াকে ধ্বংস করে। আমি জানি না, আপনি নির্বোধ না জ্ঞানী। আপনার গোত্রের লোকেরাই কেবল পারে আমার কথার সঠিক জবাব দিতে ।” “জনাব বিজয়ী সেনাপতি!” আব্দুল মাসীহ বলেন। “পিঁপড়াই ভাল জানে তার গুহার মধ্যে কিছু রেখেছে কিনা, উট কখনো তা বলতে পারে না।” তার এ কথায় হযরত খালিদ (রা.) চমকে উঠে আব্দুল মাসীহ-এর দিকে গভীর দৃষ্টিতে তাকান। তার রাগ পড়ে গিয়েছিল। তিনি বুড়োর এতটুকু কথায় বুঝে ফেলেন যে, লোকটি মোটেই নির্বোধ কিংবা অশিক্ষিত নন। হযরত খালিদ (রা.)-এর সম্মান ও শ্রদ্ধা চলে আসে । “সম্মানিত বুযুর্গ” হযরত খালিদ (রা.) বলেন। “এমন একটি কথা বলুন, যা সর্বদার জন্য আপনি মনে রাখতে চান।” এঁতিহাসিকগণ লেখেন, হযরত খালিদ (রা.)-এর এই প্রশ্নে আব্দুল মাসীহ গভীর চিন্তায় হারিয়ে যান। তার চেহারায় উদাস ও বিষগ্রতার ছাপ প্রকাশ পায়। তিনি কিছুক্ষণ পর চোখ খুলে কেল্লা পানে তাকান। “আমার সে সময়ের কথা মনে পড়ছে” আব্দুল মাসীহ বলেন, “যখন এই কেল্লার পাশ ঘেষে প্রবহমাণ ফোরাত নদীতে চীনের সামুদ্রিক জাহাজ পাল তুলে চলাচল করত । আমার জানা মতে, সেটা ছিল বাদশা নওশেরওয়ার শাসনামল । প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল। কেউ প্রাসাদে থাকুক আর গাছতলায় থাকুক, সকলের জন্য নওশেরওয়ার ন্যায়- ইনসাফ ছিল এক, বিচার ছিল অভিন্ন ।” “মাননীয় বুযুর্গ” হযরত খালিদ (রা.) বলেন। “খোদার কসম, আপনি মুসলমানদের ন্যায়-ইনসাফও স্মরণে রাখবেন ...। যদি আপনি আপনার ছএদএম.11000109.001)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।