সস সস ৯ ১ পপ পপ পপ পপ ৯ সপ পপ সপ ৯ পপ অসশ ৯ ৯ পপ ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৭৯ ৮৭৯ ৯ এ ৯ ৯ সত পপ শত কোনো এঁতিহাসিক আব্দুল মাসীহ-এর প্রকৃত বয়স লেখেননি। বিভিন্ন ঘটনা হতে জানা যায় যে, তার বয়স একশত বছরের কিছু বেশি ছিল। “আপনি দীর্ঘ হায়াত পেয়েছেন” হযরত খালিদ (রা.) বলেন। “এখন বলুন এই দীর্ঘ জীবনে আপনি সর্বাধিক বিস্ময়কর কী দেখেছেন ।” “নওশেরওয়ার ন্যায়-ইনসাফ” আব্দুল মাসীহ জবাবে বলেন। “বর্তমানে শাসক তিনি হন যার বাহুবল বেশি এবং যিনি তরবারী চালাতে বেশি পারদর্শী । কিন্তু নওশেরওয়া ন্যায়-ইনসাফের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিলেন । আপনি দাবী করেছেন যে, মুসলমানরা ন্যায় ইনসাফে অদ্বিতীয় ... না, আমি নওশেরওয়াকে ইনসাফগার বলে মানি।” “আপনার বাড়ী কোথায়?” হযরত খালিদ (রা.) আব্দুল মাসীহ-এর কাছে জিজ্ঞাসা করেন। “আপনি কোন এলাকার বাসিন্দা?” “একটি গ্রামের” আব্দুল মাসীহ জবাবে বলেন। যেখানে কোনো মহিলাও সফর করলে তার জন্য রুটির একটি টুকরোই যথেষ্ট হয়ে যায় ।” “আপনি কি নির্বোধ নন?” হযরত খালিদ (রা.) বলেন। “আমি কী জিজ্ঞাসা করছি আর আপনি জবাব কী দিচ্ছেন? ... আমি জানতে চাচ্ছি, আপনি কোথা হতে এসেছেন?” “আমার পিতার মেরুদণ্ডের হাড় হতে” আব্দুল মাসীহ জবাবে জানান। “আপনি কেল্লাপতি হওয়ার যোগ্য কবে থেকে হয়েছেন?” হযরত খালিদ (রা.) ঝাঝালো কণ্ঠে বলেন “আমি জিজ্ঞাসা করছি, আপনি কোথা হতে এসেছেন?” “আমার মায়ের উদর হতে” আব্দুল মাসীহ জবাবে বলে। হযরত খালিদ (রা.) যখন দেখেন যে, বুড়োর কথাবার্তা বলা, চিন্তা-ভাবনা করা এবং উত্তর প্রদানের ঢং অনেকটা রসিকতামূলক, তখন তিনিও চিত্ত বিনোদনের জন্য তার ঢংয়ে কথা বলা শুরু করেন। এ সময় যে প্রশ্বোত্তর চালাচালি হয়েছিল তা প্রায় সকল এঁতিহাসিকই লিপিবদ্ধ করেছেন। তা অনেকটা এমন- “আপনি কোথায় যাবেন?” হযরত খালিদ (রা.) জিজ্ঞাসা করেন। “সম্মুখপানে” আব্দুল মাসীহ জবাব দেন। “আপনার সম্মুখে কী আছে?” “আখেরাত” আব্দুল মাসীহ জবাবে বলে। ছএদএম.11000103.0010
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।