৭৮ সস সস সস সন পপ সি আছ লন শপ, সপ আপস ৯ সত শপ শপ এ আশ সি শপ ৯ আআ আস পপ ৯ সস নব ৯ সস সস সস ক আব্দুল মাসীহ হযরত খালিদ (রা.)-এর এই পয়গাম শুনে বুঝে নেন যে, পরিশেষে বিজয় মুসলমানদেরই হবে । তিনি তৎক্ষণাৎ তার সর্দারদেরকে অন্যান্য কেন্লায় পাঠিয়ে দেন। অন্যান্য কেন্লার অভ্যন্তরীণ দৃশ্যও এমন ছিল, যা আব্দুল মাসীহ-এর ছিল। কেল্লার সৈন্যদের উদ্দীপনায় ভাটা পড়েছিল এবং সাধারণ জনতা ছিল ভীত, চরম উদ্বিগ্ন । সেসব কেন্লাপতিরা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত ছিল৷ কিন্তু কেউ এটা চাচ্ছিল না যে, তার অস্ত্র সমর্পণ প্রথমে হোক আর এই কলঙ্ক তার গায়ে লাগে যে, সে সর্বপ্রথম অস্ত্র সমর্পণ করেছে। এ ক্ষেত্রে আব্দুল মাসীহ-এর পয়গাম তাদের মাঝে স্বস্তি এনে দেয়। তার পয়গাম পেয়েই তীর বর্ষণ বন্ধ করে দিয়ে তিন কেন্লাপতি বাইরে বেরিয়ে আসে । তাদেরকে হযরত খালিদ (রা.) এর সামনে আনা হয়। তখন হযরত খালিদ (রা.) একটি ঘন বৃক্ষের নিচে দীড়িয়ে ছিলেন। “তোমরা আমাদের দুর্বল মনে করে মুকাবেলা করছিলে?” হযরত খালিদ (রা.) কেল্সাপতিদের লক্ষ্য করে বলেন “তোমরা কি ভুলে গেছ যে, তোমরা সবাই আরব? তোমাদের কি জানা নেই যে, আমরাও আরব? তোমরা অনারবী হলেও এই আশা না রাখাই উচিত ছিল যে, তোমরা এঁ সেনাদলকে পরাস্ত করতে পারবে না, যারা ন্যায়-ইনসাফে নজিরবিহীন এবং যাদের তলোয়ারের খ্যাতি সর্বজনবিদিত ।” “আপনি যা ইচ্ছে বলতে পারেন” বয়োবৃদ্ধ আব্দুল মাসীহ বলেন “আপনি বিজয়ী। আজ আমাদের কিছু বলার অধিকার নেই। কেননা আমরা আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি।” প্রখ্যাত এতিহাসিক আবু ইউসুফ হযরত খালিদ (রা.) এবং আব্দুল মাসীহ-এর কথোপকথনের বিবরণ দিতে গিয়ে আরও লিখেন, আব্দুল মাসীহ এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল যে, তার ভ্রু পর্যন্ত দুধের মত সাদা হয়ে গিয়েছিল এবং তা এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে, তাতে তার চোখ পর্যন্ত ঢাকা পড়েছিল। এই এঁতিহাসিকের সূত্রে জানা যায় যে, হযরত খালিদ (রা.) আব্দুল মাসীহ-এর ব্যক্তিতে প্রভাবাৰ্িত হয়েছিলেন। “আপনার বয়স কত?” হযরত খালিদ (রা.) আব্দুল মাসীহ-এর কাছে জানতে চান। “দুইশত বছর” আবদুল মাসীহ জবাব দেন। বুড়োর এই জবাবে হযরত খালিদ (রা.) বড়ই বিস্মিত হন। তিনি এ বুড়ো কেন্লাপতির কথায় সন্ধিহান হয়ে গভীরভাবে তার চেহারায় দৃষ্টিপাত করেন। ছএদএম.11000109.0010
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।