৭৮৭৯ আস সপ ৯ ৯ ৯ পপ পপ পপ ৯ ৮৭৯ সস পপ পপ পল ৯ ৯ ৯ পপ পপ ৭ শপ শন সপ ৭৮৭৯ শত “চিন্তা করার সময় কোথায়?” পাদ্রী বলে “উপরের দিকে চেয়ে দেখুন, মুসলমানদের তীর পীাচিল টপকে ভিতরে এসে পড়ছে । ... আরো দেখুন, জখমীদের কাধে করে কীভাবে নিচে নামিয়ে আনা হচ্ছে । আপনি কি খেয়াল করেননি যে, পাচিলের ওপরে এবং বুরুজে অবস্থানরত আমাদের তীরন্দায বাহিনীর সংখ্যা কত দ্রুত কমে যাচ্ছে? রক্তের বন্যা আর বইতে দেয়া ঠিক হবে না।” কেল্লার বাইরের মুসলমানদের নারাধ্বনি এবং তীরবর্ষণ আরও জোরদার হয়ে গিয়েছিল। কিন্তু তাদেরও জখমী ও শহীদদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আব্দুল মাসীহ পাদ্রীদের বর্তমানে একজন দূত পাঠিয়ে বলেন যে, সে যেন দ্রুত কেন্পা প্রতিরক্ষার অবস্থা সরেজমিনে দেখে এসে প্রকৃত রিপোর্ট পেশ করে। দূত ফিরে এসে যে অবস্থা তুলে ধরে তা মোটেও আশাব্যঞ্জক ছিল না। অন্যান্য কেল্লার অবস্থাও খিস্টানদের পক্ষে ছিল না। মুসলমানদের পাল্লাই ভারী ছিল। কেল্লার দরজা খুলে যায়। অশ্বে উপবিষ্ট এক বৃদ্ধ লোক বাইরে বেরিয়ে আসে । তার সাথে দু'তিন জন সর্দার ছিল৷ এক সর্দার উচ্চ আওয়াজে জানায় যে, তারা মিত্রতার পয়গাম নিয়ে এসেছে । তারা বের হতেই দরজা বন্ধ হয়ে যায়। “আমরা তোমাদের সেনাপতির সাক্ষাৎ চাই” আব্দুল মাসীহ-এর পক্ষে প্রতিনিধি হিসেবে আসা সর্দার বলে। পাঁচিলের উপর হতে তীরের আনাগোনা থেমে গিয়েছিল । মুসলমানগণও তীরবর্ষণ বন্ধ করে দেয়। হযরত খালিদ (রা.)-কে কেউ সংবাদ দেয় যে, শক্রপক্ষ বাইরে বেরিয়ে এসেছে। “সে কে?” হযরত খালিদ (রা.) জানতে চান। - “কেন্তাপতি আব্দুল মাসীহ নিজে এসেছেন” হযরত খালিদ (রা.) জবাব পান। “তাকে বলো, তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে আমার নেই” হযরত খালিদ (রা.) বলেন। “আমি জানি সে সকল কেন্লাপতির নেতা । তাকে বল যে, যদি সন্ধ্যা নাগাদ অপর তিন কেল্লাপতিও অস্ত্র সমর্পণ না করে, তবে আমরা তাদের এমন কোণঠাসা করে ছাড়ব যে, তারা আমাদের শর্ত মানতে রাজি হয়ে যাবে। একজনকেও জিন্দা ছাড়ব না।” ছএদএ.11000109.0017
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।