পন ৭৯ সপ ০ নস পি পপ পপ পপ ৯ ৯ ৯ সপ পপ ৯ পি পপ 5 সপ শপ সস ৯ পপ পপ সতত পপ পি পপ সস পপ শিস সত শি শিপন সত এবং এমন পন্থায় লড়াই করা, যাতে যুদ্ধ বিলম্বিত হয় । এমন উদ্দেশ্যে লড়াইয়ের ধরন অন্যরকম হয়। হযরত খালিদ (রা.) তাদেরকে কোনো কিছু বুঝে উঠার সুযোগই দেন না। রোমীয়রা অগণিত লাশ ও আহতদের রণাঙ্গনে ফেলে পালিয়ে যায়। হযরত খালিদ সেখানে এতটুকু সময় অবস্থান করেন যে, শহীদদের জানাযা পড়িয়ে দাফন করেন, আহতদের সঙ্গে নিয়ে নেন এবং মালে গনীমত জমা করে আবার রওনা হয়ে যান। এটা ছিল ৬৩৪ খ্রিস্টাব্দের আগষ্ট মাসের তৃতীয় সপ্তাহের ঘটনা । গু রোম সম্রাট হিরাকেল ইন্তাকিয়া যান এবং সেথায় নিজের হেডকোয়ার্টার স্থাপন করেন। হিমস থেকে ইন্তাকিয়া রওনা হওয়ার পূর্বে তিনি দামেক্কের রোমীয় সৈন্যদের সালার-তুমা, হারবীস ও আযাযীর-এর উদ্দেশে বার্তা পাঠিয়েছিলেন যে, তারা যেন অতি শীঘ্ব ইন্তাকিয়া পৌঁছে। সম্রাট ইন্তাকিয়া যেতে যেতে এঁ তিন সালারও তথায় গিয়ে পৌঁছে। “তোমরা কি শুনেছ যে, তোমাদের সালার দিরওয়ান এবং কুবকুলারও মারা গেছে?” সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করেন “তোমরাও কি তাদের মত রোম সম্রাটের শ্রেষ্ঠত্ব ও প্রতাপ মাথা হতে মুছে ফেলবে? তোমাদের দৃষ্টিতেও কী ক্রুশের পবিত্রতা শেষ হয়ে গিয়েছে?” “মুসলমানরা তো এখনও আমাদের সামনেই আসেনি” সালার তুমা বলে “আমাদেরকে এখনও না আপনি পরীক্ষা করেছেন, না মুসলমানরা । তাদেরকে আসতে দিন। আমি আপনার কন্যার সামনে মাথা নত হতে দিব না।” তুমা রোম সম্রাটের জামাতা ছিল এবং সে দামেক্কের সেনাপতিও ছিল! বড় মজবুত ধর্মীয় ব্যক্তিত্ ছিল এবং সে খিস্ট ধর্মের প্রচার ও হেফাজতের জন্য সরগরম থাকত । “তুমা!” হিরাকেল তাকে বলেন। “তুমি ধর্ম নিয়ে এত বেশি মন্ত থাক যে, দামেক্কের প্রতিরক্ষা ব্যবস্থার উপর তোমার পূর্ণ দৃষ্টি নেই।” “আমি তো এমন বুঝি যে, ধর্ম না থাকলে দামেক্কও থাকবে না” তুমা বলে “আপনি কি জানেন না যে, মুসলমানদের সঙ্গে লড়াই করাটাও ধর্মীয় কাজের অন্তর্গত? ছদএম.11000103.0017
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।