প্রথমে বর্ণনা করা হয়েছে যে, হযরত খালিদ (রো.)-এর জঙ্গিচাল এবং মুজাহিদদের কঠিন হামলায় শক্রসেনাদের মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে যেত। যে সৈন্য পালিয়ে যেত, সে যেখানেই যেত, সে ভীতিকে নিজের সঙ্গে করে নিয়ে যেত এবং তা অন্যান্য সৈন্যের মাঝে ছড়াত। তার উদ্দেশ্য হত এটা বুঝানো যে, সে অযথা পালায়নি। সে এই ভীতিকে বাড়িয়ে বাড়িয়ে এবং এমনভাবে বলত যে, শ্রোতারা তা শুনে এটাই মনে করত যে, মুসলমানদের মধ্যে কোনো অস্বাভাবিক শক্তি আছে। এ প্রক্রিয়ায় হযরত খালিদ (রা.) শত্রুদের উপর মানসিক প্রভাব বিস্তার করে রেখেছিলেন; যা প্রত্যেক রণাঙ্গনে তার কাজে লাগত । এই শক্তি বলতে গেলে অস্বাভাবিকই ছিল। আকীদা-বিশ্বাসের সত্যতা, ঈমানী সুদৃঢ়তা এবং প্রেরণার আধিক্য হতে এই শক্তি সৃষ্টি হয়েছিল । মুসলমানরা আল্লাহর হুকুমে লড়ছিল। তাদের মনে অন্য কোনো স্বার্থ লালসা ছিল না। ওয়াকুচার ময়দানে যখন রোমীয়রা মুসলমানদের মোকাবেলায় আসে, তখন তাদের মাঝে বীরত্ব ও বাহাদুরিতা ছিল এবং দুর্বার আক্রমণকারী বলেও মনে হচ্ছিল। কিন্তু যখন হযরত খালিদ (রা.) হামলা করেন, তখন দেখা যায় যে, দরকার ছিল। হযরত খালিদ (রা.) সম্মুখভাগে হামলা করেন এবং উভয় পার্থবাহিনীকে ছড়িয়ে দিয়ে এই নির্দেশ দিয়ে সামনে পাঠিয়ে দেন যে, তারা যেন অগ্ে বেড়ে দুশমনের পার্থ বাহিনীতে গিয়ে আক্রমণ করে । এঁতিহাসিকদের মতে, রোমীয়রা সম্মুখভাগের হামলা প্রতিরোধ করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি করে ফেলে যে, পার্্ববাহিনীর আগমন তারা টের পায় না। যখন তাদের উপর ডান-বাম পার্থ থেকেও হামলা হতে থাকে এবং তাদের ডান-বাম বাহিনী মুসলমানদের চাপের মুখে ভেতর পানে সংকুচিত হতে থাকে, তখন তারা ঘাবড়ে যায় এবং ভীতি তাদেরকে আচ্ছন্ন করে ফেলে । এই ভীতিই এক সময় রোমীয়দের পা নড়বড়ে করে দেয়। এই রোমীয় বাহিনীর প্রতি নির্দেশ ছিল যে, তারা যেন মুসলমানদেরকে বেশির থেকে বেশি দিন আটকে রাখে । কারণ এই ছিল যে, দামেক্কে যে রোমীয় সৈন্য ছিল, বিভিন্ন স্থান থেকে সৈন্য এনে তার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছিল। রোম সম্রাট এই চেষ্টায় ছিলেন যে, তার প্রেরিত বাহিনী যেন মুসলমানদের পূর্বেই দামেক্কে পৌঁছে যায়। এর জন্য জরুরী ছিল ওয়াকুচায় মুসলমানদের আটকে রাখা ছএম.11000103.0010
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।