Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস, সস ৭৮ সক সপ সপ পপ ৯ লত প০৭৮ ৯৮ ৯ পপ শপ ৯৯ সি ল লত শ প ৭ প ৯ স৮৭৯৭৯ ৯৮ ৭৮ পপ পপ ৯০৯৭৮ ৭০৭৯ ৭৯ ৯ পপ শপ পপ পপ শত ইতোমধ্যে রোমীয় সৈন্য যেখানে যেখানে ছিল প্রত্যেকস্থানে রোম সম্রাটের এই নির্দেশ পৌঁছে গিয়েছিল যে, মুসলিম বাহিনীকে যেন আটকে দেয়া হয়। এই দিয়েছিল। ইয়ারমুক নদীর পাড়ে “ওয়াকুচা" নামীয় একটি এলাকা ছিল । কোনো এক রোমীয় গোয়েন্দা হযরত খালিদ ও তীর বাহিনীকে আসতে দেখতে পায় এবং ফিরে গিয়ে সে এ খবর জানিয়ে দেয় । যখন হযরত খালিদ (রো.) ওয়াকুচার কাছাকাছি পৌঁছেন তখন রোমীয় সৈন্যদের অনেকগুলো দল হযরত খালিদ (রা.)-এর গতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। এঁতিহাসিকগণ লিখেছেন, আজনাদাইনের যুদ্ধে পলায়নপর কতক রোমীয় সৈন্য ওয়াকুচায় পৌঁছে গিয়েছিল । তাদেরকেও এ দলে শামিল করে নেয়া হয় যারা মুসলমানদের গতিরোধ করতে যুদ্ধ বিন্যাসে অপেক্ষমাণ ছিল। কিন্তু তাদের মধ্যে যুদ্ধ করার মনোবল স্তিমিত হয়ে গিয়েছিল। কেননা তাদের উপর মুসলমানদের ত্রাস বিদ্যমান ছিল। যেসব কমান্ডার এবং সিপাহীরা এখন পর্যন্ত জিজ্ঞাসা করত যে, মুসলমানরা যুদ্ধে কেমন? “চিন্তা করে দেখ” প্রশ্নকারীদের এমন কিছু জবাব মেলে “৩০ হাজার সৈন্য ৯০ হাজার সৈন্যকে এভাবে পরাজিত করেছে যে, সেনাপতি থেকে নিয়ে ছোটখাটো সালার পর্যন্ত কেউ জিন্দা নেই। ... তারা আমাদের অর্ধেক সৈন্য মেরে ফেলেছে । আহতদের তো কোনো হিসাবই নেই। ... বন্ধুরা! জিজ্ঞাসা করোনা । প্রশ্ন করোনা । আমি তাদেরকে মানুষই মনে করি না। তাদের কাছে নিশ্চয় কোনো জাদু আছে অথবা তারা জিনদের মত অন্য কোনো মাখলুক |... তাদের এক একজন দশজনের মোকাবেলা করে। ... তাদের সামনে কেউ দৃঢ়তার সঙ্গে লড়তে পারে না। ... জিজ্ঞাসা করছ কেন তারা আসছে। নিজেরাই দেখতে পাবে ।” “তারা” আসে এবং “তারা” দেখে ফেলে। এটা দেখে ফেলে যে, যারা ইতোপূর্বে অবিন্যস্তভাবে কাফেলার মত আসছিল, দেখতে দেখতে তারা যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হয়ে যায় । মহিলা ও বাচ্চারা পেছনে থাকে এবং তাদের রক্ষাকারী দল নিজেদের স্থানে চলে আসে । হযরত খালিদ (রা.) তার মুহাফিজ প্রমুখকে সঙ্গে নিয়ে সামনে চলে আসেন এবং উভয় ফৌজ মুখোমুখী হয়ে যায়। ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।