Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সন পি পপ আপ ৯ আআ পপ শপ ৯ পপ পট পপ শী সী পপ শপ সী ৭ ৯ সস সপ ছিল। সে বসতির নাম ছিল ফাহাল। এটা একটি মজবুত দুর্গ ছিল। হযরত খালিদ (রা.) ফাহালের কাছাকাছি পৌঁছলে পাগলের মত এক ফকীর তার গতিরোধ করে। হযরত খালিদ (রা.) তাকে নিজের কাছে ডেকে নেন। “কী খবর নিয়ে এসেছ?” হযরত খালিদ (রো.) ফকিরকে জিজ্ঞাসা করেন। পাগলরূপী ফকির হযরত খালিদ (রো.) এর গুপ্তচর ছিল। “এই বসতির নাম ফাহাল” গোয়েন্দা বলে। “আপনি দেখতে পাচ্ছেন যে, এটা একটা কেল্লা । এর অভ্যন্তরে সৈন্য আছে। বাইরে কিছুই নেই। সামনে যেখানেই রোমীয়দের সঙ্গে আমাদের লড়াই বাধবে এই কেন্লা হতে রোমীয়দের সব ধরনের সাহায্য মিলবে ।” হযরত খালিদ (রা.) এই কেল্লার অবরোধ জরুরী মনে করেন না। তিনি তার সৈন্য কম করতে চাচ্ছিলেন না। দামেস্ক পদানত করা চাট্টিখানি ব্যাপার ছিল না। বরং পরাজয়ের সমূহ সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছিল । হযরত খালিদ রো.) তার এক নায়েব সালার আবুল আওয়ারকে ডাকেন এবং তাকে নির্দেশ দেন যে, সে যেন নিজের সঙ্গে একটি অশ্বরোহী দল রাখে এবং ফাহালের কাছাকাছি কোথাও প্রস্তুত অবস্থায় থাকে । তার দায়িত্ব হলো, এই কেল্লা হতে সৈন্য বের হলে তাদের উপর তীর বর্ষণ করা এবং কাউকে বের হতে না দেয়া। হযরত খালিদ (রো.) সেখানে আসেন না। আবুল আওয়ার একটি দল রেখে দেন। কেল্লা হতে বের হওয়ার যতটা দরজা ছিল প্রত্যেক দরজার সামনে সৈন্য নিযুক্ত করে রাখেন। আরোহীদেরকে তিনি ঘোড়া হতে নামা এবং দূর-দৃরাস্ত পর্যন্ত ঘুরে বেড়ানোর অনুমতি প্রদান করেন। গু হযরত খালিদ (রা.) ৩২ হাজারের কিছু কম সৈন্য নিয়ে চলছিলেন। বাহ্যত তার বাহিনী অবিন্যস্ত অবস্থায় কাফেলারূপে দামেস্কপানে চলছিল। কিন্তু তার প্রত্যেকটি দলের কর্তব্য ও করণীয় সম্পর্কে ভালভাবে জানা ছিল । একটি অগ্রবর্তী দলও ছিল এবং পশ্চাৎ ও দুপার্্ব হেফাজতের দায়িত্বশীল দলও ছিল। পুরো বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছিল । যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে তাদের উপর হামলা হওয়ার আশংকা ছিল। দাউদ ঈসায়ী হযরত খালিদ (রা.)-কে সতর্ক করে দিয়েছিলেন যে, তিনি সবেমাত্র রোম সাম্রাজ্যে পা দিয়েছেন এবং রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত ব্যাপক । ছদএম.11000109.0010

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।