সত সস নি ও ক পপ আআ ৯ ৯ ৯ ৯ পন ৯ আপ পপ পপ পপ শত ৭5 ৭৯ পপ সপ পপ এপ সী শপ এপস ৮০ ৮৮ শত “তোমার ভেদ রোম সম্রাটের কানে যাবে না” হযরত খালিদ (রা.) বলেন। “আর আল্লাহর কসম! তুমি গনীমতের মালের হকদার । আমি তোমাকে অংশ দিব এবং যা কিছু তুমি চাইবে তা-ও পাবে।” এর কয়েক দিন পরে মদীনায় ঈদের মত খুশি উদযাপিত হচ্ছিল । হযরত খালিদ রো.) আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রো.) বরাবর পত্র লিখেছিলেন যে, তিনগুণ বেশি শক্তিধর রোমীয়দের উপর বিজয় অর্জিত হয়েছে, যার মধ্যে ২৫ হাজার রোমীয় সৈন্য মারা গেছে। এর বিপরীতে হারাতে হয়েছে মাত্র ৪৫০ জন মুজাহিদকে । হযরত খালিদ (রো.)- এর এই পত্র প্রথমে মসজিদে নবীতে পড়ে শোনানো হয়। এরপর মদীনার অলি-গলিতে মানুষ জমা করে শোনানো হয়। খুশির ও মহাবিজয়ের এই সংবাদ শুনে মানুষ নাচতে শুরু করে। পরস্পরে কোলাকুলি করতে থাকে । মদীনা বিজয় ও খুশির লহরে ভাসতে থাকে। হযরত খালিদ (রা.) আমীরুল মু'মিনীনকে এটাও লিখেছিলেন যে, এবার তিনি দামেস্ক শহর অবরোধ করবেন, যা সিরিয়া তথা রোম সাম্রাজ্যের একটি বড়ই গুরুতুপূর্ণ শহর ছিল। রোম সাম্রাজ্য অত্যন্ত বিস্তৃত ছিল। যখন মদীনা এবং আশ-পাশ অঞ্চলের লোকেরা জানতে পারে যে, হযরত খালিদ রো.) রোমীয়দের উপর একটি বিজয় অর্জন করে দামেস্ক অভিমুখে রওনা হচ্ছেন তখন কতক মুসলমান নতুন করে হযরত খালিদ (রা.)-এর ফৌজে শামিল হওয়ার প্রস্তুতি নেয়। তাদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত আবু সুফিয়ান (রা.) অন্যতম ছিলেন । তিনি স্ত্রী হিন্দাকে নিয়ে রওনা হয়ে যান। ণ ১ হাজার ৩৫২ বছর পূর্বে আগষ্ট মাসের কোনো এক দিনে যখন মদীনায় মুসলমানেরা আজনাদাইনের বিজয়ে খুশি উদাপন করছিল, ঠিক তখনি মদীনা হতে অনেক দূর উত্তরে রোম সাম্রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শহর হিমসে নিরাশা ও হতাশার অবস্থা বিরাজ করছিল । রোম সম্রাটের শাহী মহলে অগ্নিঝরা আওয়াজ উচ্চকিত হচ্ছিল। বসরার পরাজয়ের সংবাদ নিয়ে আসা দৃত যদি সেখান থেকে কৌশলে সরে না আসত, তাহলে রোম সম্রাট .তার কল্লা কেটে দিত। ছএদএ.11000103.00107
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।