Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সস ৮ পপি ৭৮ পা ২৮ ৭৯৯৭ ৯৯ সস পপ পপ শপ পপ পপ শপ সত সস পপ শি পপ সস ৯ আপ সপ ৯ পপ সস সস সি রোমীয় সেনারা পালাতে থাকে । তাদের অনেকে বাইতুল মাকদিসের দিকে যাচ্ছিল। কেউ গুযযাহ আর কেউ য়াফার দিকে । রোমীয়দের সমরশক্তি পূর্ণাঙ্গভাবে নিশ্চিহ করতে হযরত খালিদ রো.) তার অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে, পলায়নপরু দুশমনের পশ্চাদ্ধাবন করা হোক এবং একজনকেও যেন জিন্দা রাখা না হয়। সেটি ছিল এক মারাত্মক দৃশ্য । রোমীয়রা প্রাণ বাঁচাতে এদিক ওদিক নিজেদের বর্শা দ্বারা এফৌড়-ওফৌড় করছিল। রোমীয়রা তাদের সংখ্যাধিক্যের উপর ভরসা করেছিল। মদের নেশাকে তারা শক্তি মনে করত। তারা মুসলমানদেরকে গরীব এবং অজ্ঞ-মূর্খ মনে করে তাদেরকে একটি করে দীনার দিতে চেয়েছিল । হযরত খালিদ (রা.) তাদের বলেছিলেন যে, তোমাদের থেকে দীনার তো আমরা অর্জন করেই ছাড়ব। এখন রোমীয়দের পলায়নের স্থান মিলছিল না। রণাঙ্গনে তাদের এত প্রাণহানী হয়নি রণাঙ্গন থেকে পলায়নের সময় যত হয়। তাদের মধ্যে ভাগ্যবান তারাই ছিল যারা প্রাণ নিয়ে বাইতুল মাকদিসে পৌঁছে গিয়েছিল এবং শহরে ঢুকতে সক্ষম হয়েছিল । এই গণহত্যা তখন থামে যখন সূর্য অস্ত যায় এবং অন্ধকার এত ছেয়ে যায় যে, ঘোড়ার পিঠের আরোহীকে পর্যন্ত দেখা যাচ্ছিল না। সে সময় হযরত খালিদ (রা.) তার তাবুতে ছিলেন। তাকে জানানো হয় যে, দাউদ নামীয় এক আরব ঈসায়ী তার সঙ্গে মিলিত হতে চায়। হযরত খালিদ (রা.) দাউদের নাম শুনেই বাইরে দৌড়ে আসেন। “খোদার কসম দাউদ!” হযরত খালিদ (রা.) তাকে বুকে টেনে বলেন “তুমি শুধু আমার প্রাণই রক্ষা করনি; বরং আমার বিজয়কেও সহজ করে দিয়েছ। এর জন্য আমি তোমাকে যে পুরঙ্কারই দিই না কেন তা যথেষ্ট নয়। ... তোমার স্ত্রী, বাচ্চারা কোথায়? কেউ তো তাদের উপর জুলুম করেনি?” “না ইবনে ওলীদ!” দাউদ বলে “আমি কোনো পুরস্কার নিতে আসিনি। পুরষ্কার আমি পেয়ে গেছি। দেখুন, আমি জীবিত এবং আমার পরিবারও জীবিত। এখন আমি একটি পুরস্কার চাই। আর তা হলো, এই ভেদ যেন শুধু আপনার বক্ষেই থাকে যে, আমি আপনাকে কিছু সাহায্য করেছিলাম । রোম সম্রাট এখনও জীবিত। আপনি তার সাম্রাজ্যে পা দিতে শুরু করেছেন মাত্র ।” ছদএম.11000109.0017

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।