কেন্দ্রীয় ঝাপ্তা তার কাছেই ছিল এবং সে দিরওয়ানের স্থলাভিষিক্ত ছিল । প্রথমে বলা হয়েছে যে, কুবকুলার সালার দিরওয়ানকে বলেছিল যে, মুসলমানদের সঙ্গে সন্ধি-সমঝোতা করে নেয়া হোক। তার দূরদর্শী চোখ দেখেছিল যে, এ যুদ্ধে মুসলমানরা রোমীয়দের উপর বিজয়ী হবে । এ কথা বলায় দিরওয়ান তাকে বকা-ঝকা করেছিল। এতিহাসিক তবারী এবং আবু সাঈদ লিখেছেন, এক সময় মুজাহিদরা কুবকুলারকে পেয়ে যায় । তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। তাকে সালারই মনে হচ্ছিল না। সে যুদ্ধবিমুখ হয়ে একপাশে দীড়িয়েছিল। তার মাথায় কাপড় এমনভাবে বাধা ছিল যে, তার চোখও প্রায় ঢাকা ছিল। তার বডিগার্ড বাহিনী সাদমাটাভাবে মোকাবেলা করে। হয়ত এ কারণে যে, তারা তাকে অর্ধমৃত মনে করেছিল। এদের থেকেই মুজাহিদরা জানতে পারে যে, এ লোকই কুবকুলার! মুজাহিদরা তাকে যে অবস্থায় পায় সে অবস্থাতেই হত্যা করে। কোনো এতিহাসিক মত প্রকাশ করেছেন যে, কুবকুলার তার চোখে কাপড় এই জন্য বেঁধেছিল যে, যাতে সে নিজ চোখে তার বাহিনীর গণহত্যা না দেখে। ব্যাপক রক্তপাত তার সহ্যশক্তির সীমা ছাড়িয়ে গিয়েছিল । কুবলুলার মারা গেলে রোমীয়দের কেন্দ্রীয় ঝাণ্ডা ভূপতিত হয়। পতাকা পড়ে যেতেই মুসলমানরা এই শ্লোগান তুলছিল যে- “খোদার কসম! আমরা রোমীয়দের উভয় সেনাপতিকে হত্যা করে ফেলেছি।” “রোমীয়রা! তোমাদের ঝাণ্তা কোথায়?” “রোম স্মাটকে ডাকো ।” “রোমীয়রা! তোমাদের ক্রুশ এবং ঝাণ্ডা কোথায়?” মুজাহিদরা তো এক আন্নাহ, তার রসূল এবং একটি আকীদা-বিশ্বাসের বলে বলীয়ান হয়ে লড়ছিল। কিন্তু রোমীয়রা নির্দেশে লড়ছিল। রোমীয়রা যাদের নির্দেশ লড়ছিল তারা মারা গিয়েছিল। মুজাহিদদের কাছে ঈমানী শক্তি ছিল, যা জাদুর মত রোমীয়দের উপর প্রবল হয়েছিল । ছএএম.11000103.0010
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।