Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৭ শপ ৮ ৯ ৯ পপ ৯ পপ পপ শপ ৯ পপ ৯ সস ৯ আপ ৯ ৯ হযরত খালিদ (রা.) দিরওয়ানকে হত্যা করে আর বিলম্ব করেন না। তৎক্ষণাৎ স্বীয় বাহিনীর কাছে যান এবং তাদেরকে হামলা করার নির্দেশ দেন। এ দিনের হামলাও গত দিনের মত ছিল। হযরত খালিদ (রা.) সম্মুখ এবং দু'পার্শব বাহিনীকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন। তিনি সালার ইয়াঘিদ এর নেতৃত্বে ৪ হাজার মুজাহিদকে রিজার্ভ রাখেন। মুসলমানরা হামলা করত এবং পেছনে সরে আসত । এরপর আবার হামলা করত । রোমীয়রা সংখ্যায় অনেক বেশি ছিল। কিন্তু তাদের সর্বাধিনায়ক তাদের মাঝে ছিল না। তার স্থলে সালার কুবকুলার যুদ্ধ পরিচালনা করছিল । রোমীয়রা দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করছিল কিন্তু মুসলমানদের হামলা ছিল প্রলয়ঙ্করী। তাদের সালার সাধারণ সিপাহীর মত লড়ছিল। স্বয়ং হযরত খালিদ (রা.) সালার হতে সিপাহী হয়ে গিয়েছিলেন । রোমীয় সালার লড়াই করত না; বরং নির্দেশ দিত মাত্র। কিন্তু এ যুদ্ধে সে মুসলমান সালারদের দেখাদেখি নিজেও সিপাহীর মত লড়তে থাকে। যুদ্ধের প্রচণ্ততা এবং রক্তক্ষয় বেড়েই চলছিল। কোনো পক্ষ কোনো চাল চালতে পারছিল না । অধিক ক্ষতি রোমীয়দের হচ্ছিল। তাদের সৈন্য স্তরের পর স্তর সাজানো ছিল। হযরত খালিদ রো.) এটা ভেবে জোরদার হামলা করিয়েছিলেন যে, শত্রুদের সর্বাধিনায়ক মারা গেছে। আর মুজাহিদরা এটা দেখে তীব্র আক্রমণ করছিল যে, রোমীয়দের সংখ্যা এত বেশি যে, তারা একে অন্যের মাঝে হারিয়ে গেছে। হযরত খালিদ রো.) হামলার আরেকটি অধ্যায় শুরু করতে চাচ্ছিলেন, যার জন্য তিনি মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলেন! কয়েক ঘণ্টা পর তিনি সে সুবর্ণ সুযোগ পেয়ে যান। উভয় বাহিনী ব্রান্ত হয়ে পড়েছিল । রোমীয়রা ইতোমধ্যে জানতে পেরেছিল যে, তাদের সেনাপতি তাদের মাঝে নেই । অবশ্য রোমীয় অন্য সালাররা বীর-বিক্রমে লড়ছিল এবং লড়াচ্ছিল। যখন উভয় পক্ষ ক্রান্ত, ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসছিল, ঠিক সেই সময় হযরত খালিদ (রো.) হযরত ইয়াযিদ বিন জাবালের নেতৃত্বে যে চার হাজার মুজাহিদকে রিজার্ভে রেখেছিলেন তাদেরকে শক্রুপক্ষের সম্মুখ বাহিনীর উপর হামলা করার নির্দেশ দেন। এই চার হাজার মুজাহিদ ছিল তাজাদম ও চাঙ্গা। তারা যুদ্ধে অংশ নেয়ার জন্য অস্থির হয়ে উঠছিল এবং নারাধ্বনি দিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছিল। যুদ্ধের নির্দেশ পাওয়া মাত্রই তারা শক্রর উপর বীধভাঙ্গা জোয়ারের মত আছড়ে পড়ে এবং এমন কঠিন হামলা চালায় যে, রোমীয়দের কাটতে কাটতে ব্যুহভেদ করে চলে যায়। ছএদএম.11000103.0010

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।