Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

শন সি সি সস ৯ সস আপ ৯ পপ পপ সপ পপ পপ পি শপ পপ পপ শপ পপ ৯ ৯ ৯ ৯ ৭৯৭৯ ৭ সস সস ৯ ৯০০ দিরওয়ানের ডাকে দশজনের দশজনই ছুটে আসছিল । এতে হযরত খালিদ (রা.) ভাবেন যে, হয়ত জাররার ও তার এর সঙ্গী রোমীয়দের হাতে নিহত হয়েছে অথবা তারা সময়মত পৌঁছতে পারেনি । রোমীয় লেবাসধারী দশজন যখন আরও কাছে আসে তখন তাদের একজন তার শিরক্ত্রাণ, বর্ম ও জামা খুলে ছুঁড়ে মারে এবং আল্লাহু আকবার নারাধ্বনি দেয়। তখন হযরত খালিদ (রা.) দেখেন যে, এ তো জাররার। তিনি বাকী নয়জনকেও যখন কাছ থেকে দেখেন, তখন জানতে পারেন যে, তারা তারই নির্বাচিত মুজাহিদ দল। এই তামাশা জাররার বিন আযওয়ার করেছিলেন । তিনি ওত পেতে থাকা রোমীয়দের অত্যন্ত ঠাণ্ডা মাথায় হত্যা করিয়েছিলেন। অতঃপর তাদের পোশাক খুলে নিজেরা পরে নেন। তিনি জানতেন যে, দিরওয়ান তাদেরকে ডাকবে, তাই তারা দিরওয়ানের ডাকে বেরিয়ে আসেন। দিরওয়ান খুশি হয়েছিল এই ভেবে যে, তার চক্রান্ত সফল হয়েছে। “পেছনে সরে আসুন ইবনে ওলীদ!” জাররার তলোয়ার বের করে বলেন। “এটা আমার শিকার” এ কথা বলে তিনি দিরওয়ানের দিকে আস্তে আস্তে অগ্রসর হ্ন। “তোমার কসম খেয়ে বলছি” দিরওয়ান হযরত খালিদ (রো.)-কে বলে। “তুমি আমাকে তোমার তলোয়ার দ্বারা হত্যা কর এবং এই শয়তানকে আমার থেকে দূরে রাখ।” জাররার নিজেকে ত্রাসের মূর্তপ্রতীক বানিয়ে রেখেছিলেন। দিরওয়ান জাররারকে মন্লযুদ্ধে রোমীয়দের কাটতেও দেখেছিল । তার ভয় ছিল যে, জাররার তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। তার জন্য এ মুহূর্তে পালিয়ে যাওয়া অসম্ভব ছিল। সে চাচ্ছিল যে, তাকে দ্রুত হত্যা করা হোক। হযরত খালিদ রো.) জাররারকে ইশারা করেন এবং জাররার তার হাত তার দিকে বাড়িয়ে দেন। জাররার তার তলোয়ার হযরত খালিদ (রা.)-কে প্রদান করেন। দিরওয়ান তার মুখ অন্য দিকে ঘুরিয়ে নেয়। হযরত খালিদ (রা.) এক কোপ দিলে দিরওয়ানের মাথা ধড় থেকে পৃথক হয়ে মাটিতে গিয়ে পড়ে। ছএদএম.11000109.00100

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।