সস সপ সস পপ পপ সস টি পপ পপ শপ পি পিপি ৯৮ ০৯ পপ ৯ ৭ শপ সপ পপ সপ শপ শি পি ০০৭৮ ৯৭৮ ৭৮৭ ৯৭৮৭ ৯৯ ৮ পপ সস ৯ পি ৮ পপ স দিলাম” নওশেরওয়া বলেছিলেন “কিন্তু আমার মৃত্যুর পরে তোমাদের সঙ্গে পারসিকদের আচরণ কেমন হবে আমি তা বলতে পারি না ।” “আপনার মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যের অধঃপতন শুরু হবে” আব্দুল মাসীহ বলেছিলেন। “মধুবর্ষণকারী মুখ হতে আমি এমন কথা শুনতে পারি না-ইবনে বুকায়লা!” নওশেরওয়া বলেছিলেন । “তবে কি তুমি আমাকে বদদোয়া দিচ্ছ নাকি পারস্যের অধঃপতনের কারণ তুমি নিজেই হবে?” “কোনটিই নয়” আব্দুল মাসীহ বলেছিলেন “আপনি সৎশাসক ৷ আপনার পর ন্যায়পরায়ণতাও মরে যাবে, শুধু রাজাগিরি রয়ে যাবে। তৃতীয় অথবা চতুর্থ প্রজন্ম আপনার নাম কলংকিত করবে । এতে করে পারস্যের সীমানা সংকুচিত হতে থাকবে এবং তদস্থলে অন্য কোনো জাতি এসে ক্ষমতা দখল করে নিবে ।” “অন্তর তোমার কথায় সায় দিতে চায় না” নওশেরওয়া বলে। “পারস্য একটি শক্তির নাম।” “তবে মন দিয়ে শুনুন নওশেরওয়া!” আব্দুল মাসীহ বলেছিল । “যে মাথায় একবার রাজাগিরি ঢোকে সেখান থেকে ন্যায়-ইনসাফ বেরিয়ে যায়। সিংহাসনে বসলে প্রজাদের মহব্বত অন্তর থেকে উধাও হয়ে যায় । আপনার পরে আগত শাসকেরা যদি সৈন্যদের উপর ভরসা করে প্রজাদের শান্তি-সুখের চিন্তা না করে, তাহলে তারা তাদের পতনকে তরাবিত করবে । তাদের দ্বারা নিষ্পিষ্ট জনগণ তাদের সঙ্গ দিবে, যারা বাইরে থেকে এসে হামলা করবে । আমার বয়সও তত বেশি নয় যে, অভিজ্ঞতার আলোকে কথা বলব, কিন্ত আমি অনুভব করছি যে, পারস্যবাসীদের জন্য আগত ভবিষ্যত মোটেও সুখকর হবে না।” এটা ছিলো অনেক পূর্বের আলাপন। এখন আব্দুল মাসীহের বয়স এত বেশি হয়েছে যে, তার কোমর নুয়ে পড়েছে। কীধ বাকা হয়ে গেছে। কাপুনির রোগে তিনি এত বেশি আক্রান্ত যে, সর্বদা তার মাথা ও হাত কাপতে থাকে। নওশেরওয়ার দ্বিতীয় প্রজন্মের সম্রাট পরাজয়ের গ্লানি সইতে না পেরে মারা গিয়েছিল এবং বাস্তবিকই পারস্যের পতনধারা শুরু হয়েছিল। ছদএ.11000109.0017
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।