২টি শি সস শপ শপ ৯ শপ শপ ৯ শপ ৯ ৯ পপ ৭৯ ৯ ৯ ৯ আশ পপ ৯ পপ ৯ পন সী সস সস যাই হোক, দিরওয়ান তার নির্বাচিত ১০ গুপ্তঘাতককে রাতের শেষ প্রহরে অন্ধকার থাকতে ওত পাততে পাঠিয়ে দিয়েছিল। হযরত খালিদ (রা.)ও প্রায় একই সময়ে তাদের হত্যা করতে ১০ জন মুজাহিদ প্রেরণ করেন। এর পাশাপাশি হযরত খালিদ (রা.) তার সালারদের বলেন, তারা যেন গতকালের মত যুদ্ধবিন্যাসে রণাঙ্গনে দীড়িয়ে যায় এবং হামলা করার জন্য প্রস্তুত থাকে। দিরওয়ান মুসলমানদের যুদ্ধে বিন্যস্ত অবস্থায় দেখে তার বাহিনীকেও যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হওয়ার নির্দেশ দেয় এবং সকাল হতেই সে শাহী জঙ্গী পোশাক পরে এ স্থানে চলে যায় যেখানে সে হযরত খালিদ (রা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে তাকে ডেকেছিল। ওদিকে ঠিক সময়ে হযরত খালিদ (রা.)-ও এসে যান এবং উভয়ে একে অপরের সামনে দীড়িয়ে যায়। “এসো আরবের বুদ্দু!” দিরওয়ান হযরত খালিদ (রা.) কে বলে “তুমি এবং তোমার লোকেরা আরবে না খেয়ে মরতে থাক, তারপরেও তুমি রোম সম্রাটের শাহী বাহিনীর সঙ্গে মোকাবেলা করতে এসেছ?... এসো লুটেরা! আমি কী জানি না যে, তোমরা সেখানে নিকৃষ্ট গরীবানা জীবন-যাপন করছ?” “এসো রোমীয় কুত্তা!” হযরত খালিদ (রা.) রাগান্বিত কণ্ঠে বলেন। “আমি তোমাকে শেষ বারের মত বলছি যে, হয়ত ইসলাম কবুল কর। নতুবা কর দাও।” দিরওয়ান চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে হযরত খালিদ (রা.)-কে বাহুবন্ধনে আবদ্ধ করে। “এসো এসো” দিরওয়ান তার বাহিনীর ১০ জনকে ডাক দেয়, যারা নিকটবতাঁ কোথাও লুকিয়ে ছিল.। হযরত খালিদ (রা.) কম শক্তিধর ছিলেন না। কিন্তু দিরওয়ানের শক্তিও কোনো অংশে কম ছিল না। হযরত খালিদ (রো.) দিরওয়ানের বাহুবন্ধন হতে সামান্য মুক্ত হতে জোর প্রয়াস চালান, যাতে খাপ থেকে তলোয়ার বের করতে পারেন কিন্তু পেরে ওঠেন না। তিনি দেখেন যে, ইউনিফর্ম পরা ১০ রোমীয় সৈন্য তাদের দিকে দৌঁড়ে আসছে। এতে হযরত খালিদ (রা.) এটাকে জীবনের শেষ মুহূর্ত বলে ভাবতে থাকেন । তার আশা ছিল যে, জাররার এবং তার সঙ্গী নয়জন মুজাহিদ ওত পেতে থাকা দশ রোমীয়দের হত্যা করে ফেলেছেন। কিন্তু এখন ছএম.11000109.0017
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।