সি সপ সস সস ০ সপ শি সপ সস আশ ৯ ৯ সপ আপ ৯ ৭৮ ৯ ৭ নন আআ ০ “হে আরবী সালার! আমার অভিজ্ঞতা ও জ্ঞান বলছে যে, জয় আপনারই হবে। আমি শুধু এতটুকু প্রতিদান চাই যে, যখন আপনি আমার এলাকা কজা করে নিবেন তখন আমার খান্দানের উপর রহম করবেন। তাদের ইজ্জত এবং তাদের জান-মালের প্রতি খেয়াল রাখবেন।” এরপর সে জানায় যে, তার খান্দান কোন বসতিতে থাকে। দাউদ ফিরে এসে দিরওয়ানকে জানায় যে, সে খালিদকে বার্তা দিয়ে এসেছে এবং খালিদ নির্ধারিত সময়ে একাকী আসবেন। দাউদ হযরত খালিদ (রা.)-এর ব্যক্তিতে এমনভাবে প্রভাবিত হয়েছিল যে, সে নিজেকে এ ব্যাপারে ইয়াকিন দিয়েছিল যে, এ যুদ্ধে অবশ্যই রোমীয়রা হারবে এবং মুসলমানরা বিজয়ী হবে। সে তার সর্বাধিনায়ককে মিথ্যা বলে যে, খালিদ নির্দিষ্ট সময়ে আসবেন। রাত পেরিয়ে সকাল হয়। হযরত আবু উবায়দা (রা.) হযরত খালিদ (রা.)-এর কাছে আসেন। হযরত খালিদ (রা.) তাকে রোমীয় সালারের চক্রান্তের কথা শোনান। ও “হয়ত সেই গুপ্তঘাতক আমাকে হত্যার জন্য অকুস্থলে পৌঁছে গেছে” হযরত খালিদ (রা.) বলেন “আমি চাচ্ছি যে, একাই গিয়ে এ দশজনকে হত্যা করে আসি। বড় লোভনীয় শিকার এরা |” “না, ইবনে ওলীদ!” হযরত আবু উবায়দা রো.) বলেন “এটা আপনার কাজ নয়। ১০ লোকের মোকাবেলায় গিয়ে আপনি নিহত বা আহত হতে পারেন। আপনি বড়ই মূল্যবান সম্পদ । এমন করুন যে, বাহাদুর দেখে ১০ জন লোক বাছাই করুন৷ তাকে অকুস্থলের ঠিকানা বলে সেখানে পাঠিয়ে দিন।” " হযরত খালিদ (রা) ১০ জন মুজাহিদ নির্বাচন করেন এবং তাদের বলেন যে, তাদের কোথায় যেতে হবে এবং কী করতে হবে । এই ১০ জনের মধ্যে জাররার বিন আযওয়ার ছিল। তাকে এই ১০ জনের কমান্ডার নিযুক্ত করা হয়। এক প্রসিদ্ধ প্রতিহাসিক এই ঘটনাটি একটু ভিন্নভাবে বর্ণনা করেছেন। তিনি লিখেন, সিদ্ধান্ত এই হয় যে, হযরত খালিদ (রা.) ও দিরওয়ানের সাক্ষাৎ হবে। দিরওয়ান সাক্ষাতের এক পর্যায়ে হযরত খালিদ (রো.)-কে জাপটে ধরবে এবং তার ডাকে এ ওত পেতে থাকা ১০ ব্যক্তি ছুটে এসে হযরত খালিদ (রা.)-কে কতল করবে । আরও তিনজন এঁতিহাসিক ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন। ছএদএম.11000109.0010
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।