সস সি সি শা সস ৯ পপ ৯ ৯ ৯ শসা ৭০৯ ৭ সপ সপ শি সদ সস শত সস ৭৯ ৯ ৭৯ পপ পপ ৯ সপ সপ পপ লস ৩ “তাহলে তো তোমাকে আমাদের গোপন আলোচনার ভাগীদার বানাতে হয়” দিরওয়ান বলে । “আমি মুসলমানদের নির্মুলেরই পরিকল্পনা করছি। আমি খালিদ বিন ওলীদকে সন্ধির নামে ধোকা দিতে চাই। সে যদি আমার বার্তা মোতাবেক আসে তাহলে আমার কাছে তার লাশ পৌঁছবে । আমি পথিমধ্যেই তাকে হত্যা করার বন্দোবস্ত করে রেখেছি ।” “যদি ব্যাপারটি এমন হয় তাহলে আমি আপনাদের সঙ্গে আছি” দাউদ বলে । “আমি এখনই মুসলিম শিবিরে যাচ্ছি।” দাউদ মুসলমানদের ক্যাম্পে যায়। চতুর্দিকে ছোট বড় মশাল জ্লছিল। দাউদ সেখানে গিয়ে নিজের পরিচয় দেয়, সে রোমীয়দের দূত মুসলমানদের সেনাপতির জন্য বার্তা নিয়ে এসেছে। তাকে তখনই হযরত খালিদ (রা.)-এর তীবুতে পৌঁছে দেয়া হয়। দাউদ তাবুতে ঢুকেই আদৰ প্রদর্শন করে এবং নিজের পরিচয় দিয়ে দিরওয়ানের বার্তা হস্তান্তর করে। তাবুতে মশালের আলো ছিল৷ হযরত খালিদ (রা.) দাউদকে বসতেও বলেন না। দাউদ হযরত খালিদ রো.)-এর সামনে দীড়িয়ে ছিল৷ হযরত খালিদ (রা.) ধীরে ধীরে উঠে দীড়ান এবং তার কাছে চলে যান। তার দৃষ্টি দাউদের চোখে গভীরভাবে গেঁথে গিয়েছিল । তিনি দাউদকে কিছুই বলেন না, তার চোখে নিজের চোখ নিবদ্ধ রেখে দেখতেই থাকেন। হযরত খালিদ (রো.) দীর্ঘদেহী এবং বলিষ্ট ছিলেন। তার ব্যক্তিত্বের পূর্ণ প্রতাপ তার চোখের চাহনীর মধ্যে ছিল। তত্যুগের তথ্য-উপাত্ত হতে জানা যায় যে, হযরত খালিদ (রা.)-এর চোখের সামনে কলিজাওয়ালাই কেবল দীড়াতে পারত । এটা ঈমানী প্রতাপ ছিল এরং চোখের এই দ্যুতির মধ্যে নবী প্রেম নিষিক্ত ও নিংড়িত ছিল। এ ছাড়াও হযরত খালিদ (রা.)-এর নাম সিরিয়ার ভূখণ্ডে ভীতি ও ত্রাসে পরিণত হয়েছিল । হযরত খালিদ (রা.) দাউদকে দেখতেই থাকেন। দাউদের ভেতরটা পিশাচরূপী ছিল। ফলে সে হযরত খালিদ (রা.)-এর নূরানী দৃষ্টির তীব্রতা সহ্য করতে পারেনা । এঁতিহাসিকরা লিখেন, হযরত খালিদ (রো.)-এর চেহারায় একটি বা দু'টি ক্ষতের দাগ ছিল। যা তার চেহারাকে বিকৃত না করলেও ক্ষতস্থানে একটি আলাদা প্রতিক্রিয়া অবশ্যই ছিল, যা দাউদের জন্য ভীতিকর হয়ে গিয়েছিল। “হে আরব সালার!” দাউদ কাপাকীপা কণ্ঠে বলে “আমি সৈন্য নই; দূত মাত্র ।” ছদএ.11000103.0017
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।