“মুসলমানদেরকে খালিদ থেকে বঞ্চিত করা হোক” উক্ত পরামর্শদাতা সালার প্রস্তাব পেশ করে বলে । “উপায় মাত্র একটিই... । আর তা হলো “কতল”। “আগামীকালের যুদ্ধের সময় তাকে হত্যা করার চেষ্টা করা হবে” দিরওয়ান বলে। “এটা কোনো পরামর্শ হলো না।” “আজ পর্যন্ত রণাঙ্গনে তাকে কেউ হত্যা করতে পারেনি ।” পরামর্শদাতা কাছে যাবে এবং বলবে যে, আমরা অযথা রক্তক্ষয় চাই না। আমাদের কাছে আসুন এবং আমাদের সঙ্গে সাক্ষাতে কথা বলুন। সে যখন আমাদের সালার দিরওয়ানের সঙ্গে কথা বলার জন্য আসবে তখন কমপক্ষে ১০ জন লোক পথিমধ্যে ওত পেতে থাকবে । তারা খালিদকে এভাবে হত্যা করবে যে, তার দেহ টুকরো টুকরো হয়ে যাবে ।” “খুব ভাল প্রস্তাব” দিরওয়ান বলে “আমি এখনই এর ব্যবস্থা করছি। ... দাউদকে ডাক ।” কিছুক্ষণ পরেই দাউদ নামীয় এক ঈসায়ী সালার দিরওয়ানের সামনে এসে দীড়ায়। “দাউদ!” দিরওয়ান এ আরব ঈসায়ীকে সম্বোধন করে বলে “এখনি মুসলিম তাঁবুতে যাও এবং তাদের প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদকে খুঁজে বলবে যে, আমি রোমীয় সালারের দূত । তাকে আমার হয়ে এই বার্তা দিবে যে, আমরা তার সঙ্গে সন্ধির আলোচনা করতে চাই। সে যেন কাল সকালে আসে এবং আমাদের সঙ্গে কথা বলে যে, কোন্ কোন্ শর্তে সন্ধি হতে পারে। তাকে এটাও জানাবে, এই আলোচনায় শুধু সে এবং আমি একা থাকব । আমাদের কারো সঙ্গে একজন বডিগার্ডও থাকবে না।” দাউদ সাধারণ লোক ছিল না এবং সে ফৌজি লোকও ছিল না। সে রোম সম্রাটের এক ধরনের দূত ছিল এবং তার মর্ষাদা দিরওয়ান হতে একধাপ নীচে ছিল। “দিরওয়ান!” দাউদ বলে । “আমার মতে আপনি রোম সম্রাটের নির্দেশ লংঘন করছেন। সম্রাটের নির্দেশ কি এই নয় যে, মুসলমানদের ধ্বংস ও বরবাদ করে দাও? আমি বুঝতে পারছি না আপনি সন্ধির আলোচনা কার নির্দেশে করছেন। ... আমি সন্ধির প্রস্তাব নিয়ে যেতে পারব না।” ছদএম.11000109.00107
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।