সস শপ পট ৯ ৯ ৯ ৯ পপ শি শপ পপ ৯ ৯ শপ ৭৯ পপ ৭৭৯৭৮ ৭৯৯ সন পপ সপ ৭৯ ৭৯৯ ৯ ৯৮ ৯৯ ৯৮৯ পম ত সূর্য অস্ত যাওয়ার উপক্রম, তাই উভয় বাহিনীর কারো আক্রমণ করার উপায় ছিল না। এভাবে প্রথম দিনের মত যুদ্ধ শেষ হয়। শু রাতে উভয় পক্ষের সালাররা নিজ নিজ নায়েব সালারদের ডেকে পাঠায় এবং নিজেদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে । আগামী দিনের কার্যক্রম সম্পর্কেও মত বিনিময় করে। রোমীয়দের প্রধান সালার দিরওয়ানের কনফারেন্সে উত্তেজনা ও গরমভাব বেশি ছিল। দিরওয়ান সাফ জানিয়ে দেয় যে, যুদ্ধ এমনভাবেই যদি চলে যেমনটি আজ হয়েছে; তাহলে ফলাফল স্পষ্ট যে, তার ফল কী হবে। “আমি কি প্রথমেই বলেছিলাম না?” দিরওয়ানের সালার কুবকুলার বলে “আমি এখনও বলছি যে, আরও চিন্তা করুন এবং কারণ খুঁজে বের করুন যে, প্রতি রণাঙ্গনে মুসলমানদেরই শুধু বিজয় অর্জিত হচ্ছে কেন এবং সেই বৈশিষ্ট্য আমাদের সৈন্যদের মাঝে কেন আসছে না। আজকের লড়াইয়ের চিত্র দেখে আমাদের বিজয় সুদূর পরাহত ও সন্দেহপূর্ণ মনে হচ্ছে।” . “তবে কি তুমি বলতে চাও যে, আমরা ময়দান ছেড়ে পালিয়ে চলে যাই?” দিরওয়ান বলে “আমি উপস্থিত সবাইকে বলছি, সকলে নিজ নিজ মত ব্যক্ত করুন যে, আমরা মুসলমানদেরকে কীভাবে পরাজিত করতে পারি।” কুবকুলারের ঠোটে এক আজব ধরনের মুচকি হাসি দেখা যায়। তিনি কোনো মন্তব্য করেন না। এ ছাড়া অন্যান্য সালাররা নিজ নিজ অভিমত পেশ করে। এসব সালারদের মতামত বিভিন্নরূপ ছিল। তবে একটি বিষয়ে সকলের মধ্যে একমত্য ছিল, আর তা হলো, সবাই এ কথা বলে যে, মুসলমানদের অবশ্যই পরাজিত করতে হবে; আর তা হবে এমন পরাজয়, যাতে বেঁচে থাকবে শুধু যুদ্ধবন্দীরা। “যদি খালিদ তাদের মাঝে না থাকে তাহলে তাদের পরাজিত করা সহজ” এক সালার বলে। “সে যেদিকেই যায়, তার প্রসিদ্ধি ও ত্রাস তার আগে আগে চলতে থাকে । আমাদের মানতে হবে যে, মুসলমানদের এই সালারের মাঝে এত বেশি সমর দক্ষতা আছে যা অনেক কম সালারের মধ্যে থাকে । ... আমি একটি পরামর্শ দিতে চাই ।” সকলের দৃষ্টি পরামর্শকের দিকে নিবদ্ধ হয়। ছএদএ.11000109.0010
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।