Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সপ শী সস পপ পপ ৯ পপ ৯ পপ পপ ও সি ৯ ৮ ৯ ৯ পপ আআ ৭ এ অঅ সত জাররার বিজয়ীর ভঙ্গিতে রক্তঝরা তরবারি উচিয়ে নাড়াতে থাকেন এবং “আমি সাদা চামড়াধারীদের হত্যাকারী | ... রোমীয়রা শোন! আমার তরবারি তোমাদের রক্তের পিপাসু” এতিহাসিক ওকিদী, ইবনে হিশাম এবং তবারী লিখেন, এবার দশজন অশ্বীরোহী রোমীয় ঘোড়া ছুটিয়ে আসে । এরা সকলেই সালার হতে একধাপ নীচের পদবীধারী রোমীয় ছিলো। হযরত খালিদ (রা.) দশ অশ্বারোহীকে ময়দানে আসতে দেখে স্বীয় বডিগার্ড বাহিনী হতে ১০ জনকে নির্বাচন করে তাদের আগে পাঠান। রোমীয় আশ্বারোহীরা জাররারের দিকে আসছিল । হযরত খালিদ রো.) নারাধ্বনি দেন “খোদার কসম! আমি জাররারকে একাকী রাখব না।” এর পরপরই তিনি ১০ অশ্বারোহীকে ইশারা করে নিজের ঘোড়া চালিয়ে দেন। দশ অশ্বারোহী তার সঙ্গে সঙ্গে যায়। রোমীয় অশ্বারোহীদের দৃষ্টি নিবদ্ধ ছিল জাররারের প্রতি। ইতোমধ্যে হযরত খালিদ রো.) আর তার সঙ্গী দশজন রোমীয় অশ্বারোহীদের উপর ঝাঁপিয়ে পড়েন। একই সময়ে জাররারের তলোয়ারও নড়েচড়ে ওঠে । রোমীয়রা মোকাবেলা করার চেষ্টা করে কিন্তু হযরত খালিদ (রা.) ও তার সঙ্গীদের তীব্র আক্রমণ রোমীয়দের এক পাও এগুতে দেয় না এবং সকলেই কেটে দু'ভাগ হয়ে যায়। রোমীয় সালার এ ঘটনাকে তার নিজের জন্য বেইজ্জতি মনে করে এবং আরও বেশি সৈন্যকে মল্পযুদ্ধ করার জন্য পাঠায়। জাররার তাদের মধ্যেকার দু'তিনজনকে খতম করে দেন। মোকাবেলায় আসা প্রত্যেক রোমীয়ের সঙ্গে জাররারই মোকাবেলা করতে চান কিন্তু হযরত খালিদ (রা.) তাকে পেছনে ডেকে আনেন এবং অন্যান্য মুজাহিদদের পালাক্রমে সামনে পাঠাতে থাকেন। প্রতিবার মল্পযুদ্ধে মুজাহিদরাই জয়ী হয়। উভয় বাহিনীর মাঝে বহু সংখ্যক রোমীয়র লাশ পড়েছিল। এতিহাসিক তথ্যমতে এই মন্ুযুদ্ধের কার্যক্রম প্রায় দু'্ঘন্টার মত চলে এবং সূর্য এ স্থানে এসে যায় যেখানে আসলে হযরত খালিদ রো.) আক্রমণ করতে চেয়েছিলেন। ছএদএ.11000103.0017

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।