কেনে বব ব বুক বব বব বব “আমি সাদা চামড়াধারীদের জন্য মৃত্যুবার্তা নিয়ে এসেছি। রোমীয়রা শোনো! আমি তোমাদের হত্যাকারী । আমি আল্লাহর গযব হয়ে তোমাদের উপর পড়ব। আমার নাম জাররার বিন আযওয়ার ।” একজন আসার কথা ছিল। কিন্তু চার-পাঁচ জন রোমীয় অশ্বারোহী সামনে আসে। জাররার প্রথমে তার শিরন্ত্রাণ খুলে ফেলেন। এরপর বর্ম খুলে ফেলেন। পরে গায়ের জামাও খুলে ফেলেন। জাররারের মধ্যে যেমন ছিল শক্তি, তেমনি ছিল হিম্মত। জাররার একইসঙ্গে একাধিক লোকের সঙ্গে মোকাবেলা করার বিশেষ যোগ্যতা রাখতেন। জাররারের মোকাবেলা করার জন্য যে রোমীয়রা আসে তাদের মধ্যে দু'জন সালারও ছিল। একজন তবরিয়া এবং অপরজন আম্মানের শাসক ছিলো। বাকীরাও কোনো সাধারণ সিপাহী ছিল না। তারাও ছিল কমান্ডারের মর্যাদাসম্পন্ন । তারা জাররারকে ঘেরাও করতে ঘোড়ার মুখ ঘোরায়। যাররার হঠাৎ ঘোড়া চালিয়ে দেন এবং যখন তিনি আম্মানের শাসকের নিকট দিয়ে অতিক্রম করেন তখন এই সালার নিজের ঘোড়ার পিঠেই দু'ভাগ হয়ে যায়। এরপর ঘোড়া থেকে গড়িয়ে নীচে পড়ে যায়। জাররারের তলোয়ার তার পার্থদেশ দিয়ে তার দেহে গভীরভাবে গেঁথে গিয়েছিল । আবার স্বাচ্ছন্দে জাররারের ঘোড়া ঘোরে এবং আরেক রোমীয় তার তলোয়ারে কেটে পড়ে যায়। জাররার এমন চাল চালতেন এবং এমন সুকৌশলে প্রান্ত বদল করতেন যে, রোমীয় অশ্বারোহীদের দু'তিন ঘোড়া পরস্পরে ধাক্কা খেত অথবা একটি অপরটির আগে চলে যেত । এই সুবর্ণ সুযোগ থেকে ফায়দা উঠিয়ে জাররার তাদের মধ্য হতে একজনকে তার তলোয়ার দিয়ে কেটে ফেলতেন। কোনো রোমীয় অশ্বারোহী পড়ে গেলে মুসলমানরা অত্যন্ত জোশের সঙ্গে নারাধ্বনি দিতেন। জাররারের অবস্থা এমন হয়েছিল, যেন তার মাঝে অস্বাভাবিক শক্তি এসে গেছে। তার মোকাবেলায় আগত বেশিরভাগ অশ্বারোহীকে তিনি হত্যা করেন। তাদের মধ্যে হতে এক-দুইজন যদিও মারাত্মক আহত হয়েছিল কিন্তু তারা ধাবমান ঘোড়ার পদতলে পড়ে পিষে যায়। দু'জন অশ্বারোহী রোমীয় পালিয়ে নিজের বাহিনীতে চলে যায়। ছএদএম.11000109.0017
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।