সস সপ ৯ ৯ পপ ২৯ ৭৮৭৮৭ ৯ পপ পপ সপ নস নস পপ পন শি সস দেন না। রোমীয় তীরন্দাযদের তীরের দ্বারা প্রতিক্রিয়াশীল জবাব দেয়ার উপায় ছিল না। কারণ, মুসলমানদের ধনুক তুলনামূলক ছোট হওয়ার কারণে দূরে তীর নিক্ষেপ করা যাচ্ছিল না। ওদিক থেকে তীর এবং পাথর আসতেই থাকে । এতে মুসলমানদের মধ্যে উত্তেজনা ও অস্থিরতা দৃষ্টিগোচর হয়। তারা হামলা করতে চায় কিন্তু তাদের অনুমতি মিলছিল না। সালার জাররার ছুটে হযরত খালিদ (রা.) এর কাছে আসেন। “ইবনে ওলীদ!” জাররার হযরত খালিদ (রা.)-কে বলেন “আপনি কি চিন্তা করছেন? আপনি কি শত্রুদের এই বার্তা দিতে চান যে, আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি? ...যদি আল্লাহ আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে চিন্তা করবেন না। হামলা করার নির্দেশ দিন।” হযরত খালিদ (রা.)-এর ঠোটে মুচকি হাসি খেলে খায়। এটা স্থিরচিত্ত ও প্রশান্তির মুচকি হাসি ছিল। কেননা, তার সালার এবং সিপাহীরা পিছু হটার পরিবর্তে হামলা করার অনুমতি চাচ্ছিল। “ইবনুল আযওয়ার!” হযরত খালিদ (রা.) বলেন- “তুমি সামনে এগিয়ে গিয়ে শক্রদেরকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাতে পার ।” জাররারের দেহে বর্ম ও মাথায় শিরক্ত্রাণ ছিল। তার এক হাতে চামড়ার ঢাল এবং অপর হাতে তলোয়ার ছিল। তিনি পূর্বের এক রণাঙ্গনে এক রোমীয় হতে ঢালটি ছিনিয়ে নিয়েছিলেন। জাররার সামনে এগিয়ে গেলে রোমীয় তীরন্দাযরা তাদের সালারের নির্দেশে ধনুক নিম্নমুখী করে। এটা তৎকালীন যুগের প্রথা ছিল যে, সৈন্যদের মুখোমুখি যুদ্ধ শুরু হওয়ার পূর্বে উভয় বাহিনী হতে কোন এক লোক বের হয়ে শক্রবাহিনীর কাউকে তার মোকাবেলা করার জন্য আহ্বান জানাত। ওদিক থেকে এক লোক সামনে আসত এবং উভয়ে জীবন মরণের খেলায় নামত । একে মন্্রযুদ্ধ বলে । এই লড়াই শেষ হলে মূল লড়াই শুরু হত। মল্পযোদ্ধা যুদ্ধে নেমে শক্রর উদ্দেশে অপমানকর কথাবার্তা বলত। জাররার বিন আযওয়ার রোমীয় বাহিনীর সামনে যান এবং তাদেরকে তার. ' সঙ্গে ভাগ্য পরীক্ষা করার জন্য আহ্বান জানান। ছদএ.11000109.0010
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।