২ শা শপ নস পপ পপ আপ পপ শন আশ শপ আজ পপ পপ ৯ সপ আশ সপ এদিকে কেন্লাভ্যন্তরের দৃশ্য এমন ছিল যে, পাঁচিল হতে আহত তীরন্দাযদের সরিয়ে নেয়া হচ্ছিল। বেশিরভাগ তীর তাদের চেহারা, চোখ এবং ঘাড়ে লেগেছিল । আহতদের আত্মচিৎকারে তাদের সঙ্গীদের উৎসাহ-উদ্দীপনায় ভাটা পড়তে শুরু হয়েছিল । মুসলিম বাহিনীর নারাধ্বনি ও গর্জন কেল্লার এ দিক থেকে শোনা যাচ্ছিল। এতে কেন্পাবাসীদের হৃদকম্পন শুরু হয়ে গিয়েছিল । ভীতি ও ত্রাস তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছিল । তারা ভেতর থেকে এটা বুঝছিল যে, অগণিত ও অসংখ্য সৈন্য কেল্লা অবরোধ করে রেখেছে। পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতারা ছিল। তারা যখন দেখল, পাচিল হতে বহু পরিমাণ আহত সৈন্যদের নামানো হচ্ছে, তখন তারা কেল্লার অধিকর্তাদের কাছে যায়। ইতিহাস হতে শুধু এক কেল্লার অভ্যন্তরের বিস্তারিত অবস্থা জানা যায়। এটা ছিল “কসরে ইবনে বুকায়লা' কেল্লা। এ কেল্লার অধিপতির নাম ছিল আব্দুল মাসীহ বিন আমর বিন বুকায়লা। আবদুস মাসীহ সম্পর্কে এই তথ্য জানানো দরকার যে, তিনি কোনো যেনতেন কেন্লাপতি ছিলেন না। তিনি “ইরাকের শাহজাদা হিসেবেও পরিচিত ছিলেন। অগ্ন্নিপূজারীরা এক সময় ইরাক দখল করে নিয়েছিল। কিন্তু আব্দুল মাসীহ এর বাপ-দাদারা এই কেন্্রোকে নিজেদের কাছেই রাখেন। পারস্য সম্রাটের পক্ষ হতে তাকে কর্তৃত্ দেয়া হয়নি, তিনি ছিলেন স্বঘোষিত অধিকর্তা । তিনি অন্যান্য কেন্পাপতিকেও নিজের প্রভাবে. প্রভাবান্বিত রেখেছিলেন। তিনি ছিলেন অসাধারণ বিচক্ষণ। বীরতেও ছিলেন অদ্ধিতীয়। তার সবচেয়ে বড় গুণ ছিল প্রতুৎপন্নমতিত্ব এবং উপস্থিত জবাব । তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন। কিন্ত তারপরও প্রেরণা ও উদ্দীপনায় ছিলেন টগবগে যুবক। তিনি ন্যায়পরায়ণ নওশেরওয়ার যুগও দেখেছিলেন এর থেকে বুঝা যায়, তার বয়স অনেক বেশিই হয়েছিল। বাকপটুত্ব এবং বিচক্ষণতার কারণে নওশেরওয়ার (কিসরা উর্দূশেরের দাদা) আব্দুল মাসীহকে খুব ভালবাসতেন। “নওশেরওয়া!” তিনি একবার ন্যায়পরায়ণ নওশেরওয়াকে বলেছিলেন “আমি এবং আমার কিছু সর্দার আপনার আনুগত্য মেনে নিব না। আমরা নিজ নিজ কেল্লাতেই অবস্থান করব। এতে আশা করি আপনারও কিছু ফায়দা হবে ।” ছএএ.11000109.0010
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।