Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“হা!”-পাদ্রী সচকিত হওয়ার মত হয়ে বলেন “সুদূর আরব হতে বিজয়ের উদ্দেশ্যে আগত হে ব্যক্তি! তুমি কি জাননা, যে মাটিতে তুমি ফৌজ নিয়ে এসেছ, ইতোপূর্বে সে মাটিতে কোনো বাদশার পর্যন্ত পা রাখার দুঃসাহস হয় নি? তুমি নিজেকে নিজে কী মনে করে এখানে এসেছ? একসময় পারসিকরা এসেছিল কিন্তু তারা এমন ভয় পায় যে, পালিয়ে গিয়ে বীচে। অন্যরাও এসেছে। তারাও বীরত্বের সঙ্গে লড়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্যর্থতা এবং নিরাশা ছাড়া তাদের ভাগ্যে কিছু জোটেনি । ফলে এক সময় তারা চলে গেছে ।... আমাদের বিরুদ্ধে তুমি কিছুটা সফলতা পেয়েছ ঠিকই কিন্তু এ কারণে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে ফেল যে, প্রতি রণাঙ্গনে তুমিই বিজয়ী হবে।” এরতিহাসিকদের মতে, হযরত খালিদ (রা.) বুড়ো পাদ্বীর কথা নীরবে শুনছিলেন আর পাদ্রী গন্তীর কণ্ঠে বলছিলেন ঃ “আমার মুনিব সিপাহসালার তোমার প্রতি দয়া ও অনুগ্রহ দেখাতে চান” পাদ্রী বলছিলেন । “এর থেকে বড় উদারতা আর কী হতে পারে যে, তিনি তোমার জাতিকে কচুকাটা করার পরিবর্তে আমাকে এই বার্তা দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন যে, স্বীয় বাহিনীকে আমাদের দেশ হতে ফিরিয়ে নিয়ে যাও। আমার মুনিব তোমার প্রত্যেক সৈন্যকে একটি দীনার, একটি জামা ও একটি পাগড়ী দিবেন। আর সেনাপতি হিসেবে তোমাকে ১০০ পাগড়ী, ১০০ জামা ও ১০০ দীনার প্রদান করবেন । তোমার জন্য এই বদান্যতা সাধারণ নয়৷ তুমি কি দেখছনা যে, আমাদের সৈন্য বালুর কণারাশির মত অসংখ্য? তুমি ইতোপূর্বে যাদের সঙ্গে লড়েছ আমাদের সৈন্য তাদের মত নয়। তুমি জাননা যে, এই সৈন্যদলের প্রতি রোম সম্রাটের হাত ও সমর্থন রয়েছে । তিনি এক অভিজ্ঞ সেনাপতি ও একজন অতি মান্যবর পাদ্রী এই ফৌজকে দিয়েছেন। ... বল ... পুরস্কার নিতে চাও নাকি তোমার বাহিনীর ধ্বংস চাও?” “দু'টোর একটি!” হযরত খালিদ (রা.) জবাবে বলেন-“আমার দু*টি শর্তের একটি পুরা কর, আমি স্বীয় বহিনী নিয়ে চলে যাব ।... আপনার মুনিবকে বলবেন, ইসলাম কবুল করুন অথবা কর প্রদান করুন। যদি এ দুইয়ের কোনোটি পুরা না করা হয় তাহলে আমাদের তলোয়ারই ফায়সালা করবে । আমি আপনার মুনিবের কথায় ফিরে যাব না। ... আপনার মুনিব যে দীনার, জামা এবং পাগড়ী দিতে চেয়েছে তা তো আমরা নিয়েই ছাড়ব।” ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।