Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

০৯৯৭৮ সস দশ সপ পপ সপ শপ সস সস সস সস ৯ ৯ ৯ ৯ ৯ সপ আশ ৯ ৯ সস ঘর-বাড়ি ছেড়ে এসেছে এবং তারা ধারাবাহিক লড়াই করে করে ক্রান্ত-শ্রান্ত হয়ে পড়েছে। আল্লাহর প্রতি এবং আল্লাহর দেয়া রুহানী শক্তির প্রতি তাদের আস্থা ছিল প্রগাঢ় । উভয় বাহিনী লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। ১] রোমীয়দের পক্ষ থেকে এক বয়োবৃদ্ধ পাদ্রী সামনে আসেন এবং মুসলমানদের থেকে কিছুটা দূরে এসে থামেন। “মুসলমানগণ!” পাদ্রী উচ্চকণ্ঠে বলেন “তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, যে আমার কাছে এসে কথা বলবে?” হযরত খালিদ (রা.) স্বীয় ঘোড়ার লাগামে হালকা ঝাকুনি দেন এবং পাদ্দ্রীর সামনে এসে ঘোড়া থামান। “তুমি তো সালার” বুড়ো পাদ্রী বলেন। “তোমাদের মাঝে কি আমার মত কোনো ধরমীয়ি ব্যক্তিত্ব নেই?” “না!” হযরত খালিদ (রা.) জবাবে বলেন। “আমাদের সঙ্গে কোনো ধর্মীয় পণ্ডিত থাকেন না। সালারই ইমাম হন। আমি সিপাহসালার এবং আমি সম্মানিত পাদ্রীকে জানিয়ে দিচ্ছি যে, আমি তত সময় সিপাহসালার থাকব যতক্ষণ আমার জাতি এবং আমার সৈন্যরা চাইবে । যদি আমি এক আল্লাহর বিধি-বিধান এবং তার রসূলের নির্দেশনা হতে বিদ্যুত হই তাহলে আমাকে সিপাহসালার থাকতে দেয়া হবে না। যদি এ অবস্থায় জোর. করে সিপাহসালার থাকি তাহলে 'সিপাহীদের এই অধিকার এসে যায় যে, তারা আমার নির্দেশ মানবে না।” এঁতিহাসিকরা লিখেন, হযরত খালিদ (রা.)-এর কথায় পাদ্রী নীরব হয়ে 'যান। তার মুখে কোনো কথা সরে না। তিনি কিছুক্ষণ হযরত খালিদ (রা.) এর মুখপানে চেয়ে থাকেন। “সম্ভবত এটিই কারণ” পাদ্রী একটু নীচু কণ্ঠে বলেন “হয়তবা এই কারণেই বিজয় সর্বদা তোমার হয়।” “সম্মানিত পাদ্রী!” সেই কথা বলুন, যা বলতে আপনি এসেছেন” হযরত খালিদ রো.) বলেন। ছএদএম.11000103.0017

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।