সি ৯ ৩ ও ০ ৯১৯ ৮ ৯ শি ০৯ পপ ৯ আআ আপ ক আজ ৪ “যখন অগ্রে বেড়ে হামলা করবে তখন সম্মিলিতভাবে চাপ প্রয়োগ করবে, যেন একটি দেয়াল এগিয়ে আসছে। যখন তীর মারবে তখন সকলের তীর যেন একসঙ্গে ধনুক থেকে বের হয়। তীর মারবে ঝাঁকে ঝাঁকে । শক্রদের নিজেদের সঙ্গে খড়-কুটোর মত ভাসিয়ে নিয়ে যাবে ।” হযরত খালিদ সমস্ত ইউনিটের সামনে গিয়ে থামেন এবং সবাইকে উক্ত কথাগুলো বলেন। এরপর তিনি পশ্চাতে থাকা নারীদের কাছে যান। “তোমরা দোয়া করতে থাকবে স্বামীদের জন্য, ভাইদের জন্য এবং পিতাদের জন্য”-হযরত খালিদ রো.) মহিলাদের নিকট গিয়ে বলেন “তোমরা দেখতে পাচ্ছ যে, দুশমনের সংখ্যা কত বেশি এবং তাদের তুলনায় আমরা কত কম। এমন হতে পারে যে, দুশমন আমাদের সারি ভেদ করে পশ্চাতে চলে আসবে। খোদার কসম! আমার আশা যে, তখন তোমরা নিজেদের ইজ্জত ও জান বাচাতে পুরুষদের মত অস্ত্র হাতে তুলে নিবে। আমরা তাদেরকে যথাসম্ভব তোমাদের পর্যস্ত পৌঁছতে দিব না। কিন্তু অনাকাজিক্ষিত কিছু ঘটে যেতে পারে। তাই তোমাদের সাবধান ও কর্তব্য সম্পর্কে সচেতন করলাম ।” “ওলীদের পুত্র!” এক মহিলা বলে “আপনি আমাদের সামনে অগ্রসর হয়ে যুদ্ধ করার অনুমতি দিচ্ছেন না?” “পুরুষরা জীবিত থাকতে তোমরা মহিলারা কেন লড়বে?” হযরত খালিদ (রা.) বলেন “আর আত্মরক্ষার জন্য লড়াই করা তোমাদের উপর ফরজ। তোমাদের উপর আরও ফরজ হলো, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে, পুরচ্ষরা সংখ্যায় স্বল্প হয়ে পড়ে আর ওদিকে দুশমন জয়ী হওয়ার উপক্রম হয়, তখন তোমরা সম্মুখপানে অগ্রসর হবে এবং পুরুষদের মত লড়বে । বসে থেকে জান বাচিয়ে অন্য জাতির গোলামী করবে না।” এটাই ছিল সর্বপ্রথম ঘটনা যে, হযরত খালিদ (রা.) মহিলাদেরকেও দুশমন সম্পর্কে সতর্ক ও সচেতন করেন এবং তাদেরকে আত্মরক্ষায় লড়াই করতে প্রস্তুত রাখেন। এর থেকে বুঝা যায় যে, এ যুদ্ধে তার মনেও কিছুটা হলেও উদ্বেগ ছিল। তিনি কিসরার বাহিনীকে একের পর এক পরাজিত করেছিলেন । কিন্তু রোমীয়রা পারসিকদের তুলনায় অধিক সুশৃঙ্খল এবং শক্তিধর ছিল। হযরত খালিদ (রা.)-এর সামনে অবশ্যই এ দিকটাও ছিল যে, মুজাহিদরা অনেক দিন হল ছএদএ.11000109.0017
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।