২ সপ ৮ ৯৭৯ সপ সপ ৯৯ ৯ সস আআ ৯ আপ আআ পপ পপ আশ শপ পপ রোমীয়দের সর্বাধিনায়ক দিরওয়ান এবং সালার কুবকুলার স্বীয় বাহিনীর মধ্যম ভাগের সামনে ঘোড়ায় চেপে দীড়িয়েছিল। তাদের সঙ্গে এক দল বডিগার্ড ছিল, বেশভূষার দিক দিয়ে তারা ছিল বড়ই অভিজাত ও বিশিষ্ট শ্রেণীর। ণ রোমীয়দের সংখ্যা এবং তাদের বাহ্যিক প্রভাব-প্রতাপ দেখে হযরত খালিদ (রা.) অনুভব করেন যে, হয়তবা এতে তার মুজাহিদদের মাঝে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যে, তাদের জযবা কিছুটা-হ্রাস পাবে । সম্ভবত এ কারণে হযরত খালিদ (রা.) তার ঘোড়ায় পদাঘাত করেন এবং ঘোড়াকে তার বাহিনীর এক সাইডে নিয়ে যান। এই প্রথম রণাঙ্গন ছিল। যেখানে তিনি স্বীয় বাহিনীকে ৫ মাইল পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তিনি ঘোড়াকে তার একদল সৈন্যের সামনে গিয়ে থামান। “মরণ রাখবে যে, তোমরা আল্লাহর জন্য লড়তে এসেছ, যিনি তোমাদেরকে জীবন দান করেছেন” হযরত খালিদ (রা.) উচ্চ আওয়াজে বলেন “আল্লাহ অন্য কোনোভাবেও তোমাদের প্রদত্ত জীবন তোমাদের থেকে ফিরিয়ে নিতে পারেন। আল্লাহপাক তোমাদের সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করে রেখেছেন। এটা কি ভাল হয় না যে, জান যখন যাবেই তখন তোমরা তা আল্লাহর জন্য কুরবান করে দিবে? আল্লাহ এর প্রতিদান দিবেন। এমনটি ইতোপূর্বেও হয়েছে যে, তোমরা সংখ্যায় ছিলে অল্প আর তোমাদের মোকাবেলা এঁ দুশমনের সঙ্গে হয়েছে যারা তোমাদের থেকে দ্বিগুণ কিংবা তিন গুণ ছিল। কিন্তু তারা তোমাদের হাতে পিটুনি খেয়ে এমনভাবে পলায়ন করেছে, যেমনটি ছাগল বাঘ দেখে এবং শিয়াল কুকুর দেখে ভাগে। ... রোমীয়দের বাহ্যিক শান-শওকত দেখো না। প্রকৃত শান-শওকতের অধিকারী তো ঈমানওয়ালারা । শান-শওকত তাদের মানায় যাদের সঙ্গে আল্লাহ থাকেন। আর আল্লাহ তোমাদের সঙ্গেই আছে। আজ তোমরা আল্লাহ ও তার রাসূলের রূহকে দেখিয়ে দাও যে, তোমরা বাতিলের পাহাড় চূর্ণ-বিচূর্ণকারী ।” এসব ছিল উৎসাহ ও প্রেরণাদায়ক কথা, যা হযরত খালিদ (রা.) বলেন এবং এর প্রতিক্রিয়া তেমনই হয় যেমনটি হওয়ার কথা ছিল। হযরত খালিদ (রা.)-এর পাশাপাশি কিছু দিকনির্দেশনামূলক কথাও বলেন। এঁতিহাসিকগণ তার বিবরণ এভাবে তুলে ধরেছেন £ ছদএ.11000103.0010
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।