Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সপ ৯ এ ৯ শপ পপ ৯ ৯ ৯ ৯ এ ৯ আপ ৯ ৯৯ ৯৮০৯ শত হযরত ইয়াযিদ বিন আবু সুফিয়ান যে চার হাজার সৈন্যের সালার ছিলেন, হযরত খালিদ (রা.) তাদেরকে মধ্যম বাহিনীর পেছনে সংরক্ষিত রেখেছিলেন। সেখানে এই সৈন্যের প্রয়োজন এ কারণেও ছিল যে, তথায় মহিলা ও বাচ্চারা ছিল। হযরত খালিদ (রা.) সালারের মর্ষদাসম্পন্ন কিছু লোককে নিজের সঙ্গে রেখেছিলেন । উদ্দেশ্য এই ছিল যে, কোনো স্থানে সালারের প্রয়োজন দেখা দিলেই সেখানে তাদের একজনকে পাঠিয়ে দিবেন। তারা ছিলেন উল্লেখযোগ্য ও অভিজ্ঞ চারজন সালার । (১) হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) (২) হযরত আমর ইবনুল আস (রা.) (৩) হযরত জাররার বিন আযওয়ার (8) রাফে ইবনে উমাইরা । সূর্য উদিত হলে রোমীয় সেন্ট্রিরা তাদের সালারদের জানায় যে, মুসলমানরা যুদ্ধ বিন্যাসে প্রস্তুত হয়ে গেছে। এ সংবাদে রোমীয়দের মাঝে হৈচৈ পড়ে যায়। তাদের এই আশংকা অমূলক ছিল যে, মুসলমানরা তাদেরকে প্রস্তুতি নেয়ার সুযোগ দিবে না। রোমীয় সালাররা দ্রুত সৈন্যদের প্রস্তুত করে মুসলমানদের সামনে এনে দীড় করিয়ে দেয়। উভয় বাহিনীর মাঝে ব্যবধান ছিল মাত্র ৮৮০ গজের মত। | হযরত খালিদ (রা.) তার রণাঙ্গন ৫ মাইলের মত লম্বা করে দিয়েছিলেন । রোমীয়রা তাদের রণাঙ্গন আরও বিস্তৃত করতে পারত কিন্তু তারা তাদের রণাঙ্গন প্রায় ততটুকু দীর্ঘ রেখেছিল যতটুকু হযরত খালিদ (রা.) রেখেছিলেন । এতে হযরত খালিদ (রা.)-এর পেরেশানি দূর হয়ে যায় যে, রোমীয় সৈন্যরা ঘুরে মুসলমানদের পশ্চাতে গিয়ে আক্রমণ করতে পারে । তবে রোমীয় সৈন্যদের গভীরতা বেশি; বরং অনেক বেশি ছিল। এক প্লাটুন সৈন্যের পিছনে আরেক প্লাটুন, তার পিছে আরেক প্রাটুন ছিল। মুসলমানদের জন্য এই মানব প্রাচীর ভাঙ্গা এক প্রকার দুঃসাধ্যই ছিল। এতিহাসিক লিখেন, রোমীয়দের সৈন্যরা যখন সারিবদ্ধ হয়ে দীড়ায় তখন তা দর্শকদের জন্য ভীতিকর ছিল। ছোট-বড় অনেক ক্রুশ সৈন্যদের মাঝে একটু পরপর উচু হয়ে ছিল । কয়েক ধরনের ঝাণ্ডী উপরে পতপত করে উড়ছিল। তাদের মোকাবেলায় মুসলমানদের সৈন্য ছিল একান্তই কম এবং অত্যন্ত সাদামাটা । ছদএম.11000109.0010

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।