Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

“হা, এমনটি কয়েকবার হয়েছে” দিরওয়ান বলে । “আর তারা তোমার মত তিন ব্যক্তি ছিল, যারা রণাঙ্গনে নামার আগেই মনোবল হারিয়ে ফেলেছিল ।” “সে কি একজন ছিল না, যে আমাদের ৩০ জন অশ্বারোহীর মধ্য হতে ১৯ জনকে মেরে ফেলেছে?” কুবকুলার বলে । “৩০ জন অস্বীরোহী একজনকে কাবু করতে পারেনি!” “তারা ছিল ভীতু, কাপুরুষ” দিরওয়ান বলে “আর তুমি হলে সালার। তুমি এটাও ভুলে গেছ যে, রণাঙ্গনে কাপুরুষের সাজা হল মৃত্যুদণ্ড। ... তবে তার আগে আমাকে বল যে, তোমার হলটা কী? তুমি কি মুসলমানদের জাদুর শিকার হয়েছ?” “যখন থেকে একজন মুসলমান আমাদের ৩০ জন লোকের মোকাবেলা করেছে এবং তাদের মধ্যে ১৯ জন একজনের হাতে মারা গেছে, তখন থেকে আমি চিন্তায় ডুবে গেছি যে, একজনের মাঝে এত শক্তি কোথা হতে আসে?” সালার কুবকুলার বলে “আমি এক আরব ঈসায়ীকে মুসলমানদের ক্যাম্পে পাঠিয়েছিলাম। সে তিন-চারদিন মুসলিম রূপে তাদের তাবুতে থাকে । কাল সে ফিরে এসেছে। সে যা কিছু বলেছে, তা থেকে আমি বুঝেছি যে, তাদের শক্তির উৎস কোথায় এবং কী?” “সে কী বলেছে?” দিরওয়ান জিজ্ঞাসা করে । “আমি তাকে সঙ্গে করে এনেছি” কুবকুলার বলে “পুরো বৃত্তান্ত তার মুখ থেকে শুনুন ।” গোয়েন্দাকে ডাকা হয়। দিরওয়ান তাকে জিজ্ঞাসা করে যে, মুসলিম শিবিরে সে কী দেখেছে।” “সর্বাধিনায়কের মর্যাদা রোম সমতাটের মত” গোয়েন্দা শ্রদ্ধার সঙ্গে বলে। “আমি তাদের তাবুতে আজব লোক দেখেছি। যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় তারা আমাদের মত নয়।” “তুমি এত দিন তাদের মাঝে কীভাবে থাকলে?” দিরওয়ান জানতে চায় - শ্বাঙ্গা-১৬ ছএদএ.11000103.00107

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।