Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

সস সস সি পপ ৯ সস সস সপ ৯ সপ ৭ ৯ ৭০ ৭০৯১ ৮ ৭ এ জাররার যখন তাবুতে পৌঁছেন তখন মুজাহিদরা ব্যাপক শ্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানায় । কিন্তু জাররার হযরত খালিদ রো.) এর সামনে গেলে খালেদ (রা.)-এর চেহারায় নারাজির ভাব ফুটে উঠল। আমি তোমাকে কি কাজে পাঠিয়েছিলাম?” হযরত খালিদ রো.) অসন্তোষের ভঙ্গিতে বলেন । “আর তুমি শত্রুদের সঙ্গে লড়াই শুরু করেছ। তুমি কি স্বীয় দায়িত্বের ব্যাপারে বে-ইনসাফী করনি? “ইবনে ওলীদ!” জাররার বিন আযওয়ার বলেন। “খোদার কসম! যদি আপনার নির্দেশ এবং অসস্তুষ্টির খেয়াল আমার না থাকত, তাহলে যে রোমীয়রা প্রাণ নিয়ে চলে গেছে তারাও ফিরে যেতে পারত না। তারা আমাকে ঘিরে ফেলেছিল । বাধ্য হয়ে আমাকে অস্ত্র হাতে তুলে নিতে হয়।” এরপরে হযরত খালিদ (রা.) আর কাউকে রোমীয় শিবিরে গোয়েন্দাগিরি করার জন্য পাঠাননি। ] আরও তিন-চার দিন চলে যায়। হযরত খালিদ (রা.)-এর বাহিনী বিশ্রাম করে নেয়। কিন্তু হযরত খালিদ (রা.) দিন-রাত জেগে থাকতেন, চিন্তা-ভাবনা করতেন এবং তাবুতে পায়চারী করতেন । নিজেদের থেকে তিনগুণ বেশি শক্তিধর শত্রুকে পরাজিত করা তো অনেক দূরের কথা, তাদের সঙ্গে মোকাবেলায় নামাটাও বড় বাহাদুরী ছিল। কিন্তু হযরত খালিদ (রা.) বিজয় ছাড়া অন্য কিছু ভাবতেন না। তিনি প্রতিদিন সন্ধ্যায় সালার ও কমান্ডারদের ডেকে তাদের থেকে পরামর্শ নিতেন এবং তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিতেন । রোমীয় ক্যাম্পে কিছুটা অন্যরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। তাদের সালার কুবকুলার মনোবল ভেঙ্গে পড়েছিল। অনেক এঁতিহাসিক, বিশেষত ওকিদী এই ঘটনা বিস্তারিতভাবে লিখেছেন। “আমি বড়ই ভাগ্যবান হতাম যদি আমি মুসলিম বাহিনী হতে দূরে থাকতাম” সালার কুবকুলার তার সর্বাধিনায়ক দিরওয়ানকে বলে । “আমার এমন মনে হচ্ছে যে, এ যুদ্ধে তারা আমাদের বিরুদ্ধে জয়ী হবে।” “এমন অনর্থক কথা আজ প্রথমবারের মত আমি শুনলাম” | দিরওয়ান বলে- “কখনো এক ব্যক্তি কি তিন ব্যক্তির বিরুদ্ধে বিজয়ী হয়েছে?” ছদএ.11000109.0017

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।