হযরত খালিদ (রা.) এই জন্য বেশি দেরী করতে পারছিলেন না যে, তার আশঙ্কা ছিল, হয়ত হঠাৎ পশ্চাৎদিক হতে আযাদাবাহের আত্মপ্রকাশ ঘটতে পারে এবং সে মুসলিম বাহিনীর উপর চড়াও হতে পারে। ভূখগ্ডটি ছিল অগ্নিপূজারীদের। কেল্লা তাদের । সৈন্য তাদের । এলাকার লোকজনও ছিল তাদের পক্ষে । এর বিপরীতে মুসলমানদের সৈন্যসংখ্যা ছিল নেহায়েত কম। উপরক্তু এই দূরদেশে তাদের আশ্রয়স্থলও ছিল না। এটা হযরত খালিদ (রা.)-এর অসাধারণ বিচক্ষণতা, দূরদর্শিতা এবং তার উপসেনাপতিদের নজিরবিহীন দুঃসাহসিকতার পরিচয় ছিল যে, তারা শত শংকা দু'পায়ে দলিত-মথিত করে একের পর এক শুধু এগিয়েই চলছিলেন। তাদের অভিধানে “পশ্চাদমুখিতার' কোনো নাম-গন্ধও ছিল না। মূলত এই দুঃসাহসিকতার কারণেই পারসিক বাহিনীর জন্য মুসলিম বাহিনী ত্রাসে পরিণত হয়েছিল । মুসলমানদের নাম শুনলেই তারা ঘাবড়ে যেত। তাদের হৃদপিণ্ডে কম্পন সৃষ্টি হত। যার ফলে তারা মুসলমানদের অনেক অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও রণাঙ্গনে টিকে থাকতে পারত না এবং যারা থাকত তারা গাজর-মূলার মত কাটা পড়ত। হযরত খালিদ (রা.) কখনও এই আত্মতৃপ্তিতে ভুগতেন না যে, যারা পরাজিত হয়ে রণে ভঙ্গ দিয়েছে তারা আর আক্রমণের সাহস পাবে না। তিনি এই চার কেন্লাকে শক্রর পাতা ফাদ কিংবা বিছানো জাল মনে করতেন । তাই তিনি অধিকতর সতর্কতার জন্য দূর দূরান্তে গুপ্তচর পাঠিয়ে দিয়েছিলেন। যারা উচু বৃক্ষে চড়ে, উঁচু জায়গায় উঠে সর্বদিকে সতর্ক দৃষ্টি রাখবে । তাদের প্রতি এই নির্দেশ ছিল যে, দূর থেকে সৈন্যের কোনো চিহৃ নজরে এলেই তা যেন হযরত খালিদ (রা.) কে তাৎক্ষণিক জানানো হয় । “তারা আসবে ... অবশ্যই আসবে” হযরত খালিদ (রা.)-এর এই পয়গাম সকল সালার ও সৈন্য বরাবর পৌঁছে দেয়া হয়েছিল । সঙ্গে এ আহ্বানও ছিল যে, “খোদার সিংহগণ, হিম্মত কর। কেল্লা কজা কর। যদি দুশমন বাস্তবিকই এসে পড়ে, তবে তাদের প্রতি তোমাদের তীর কেল্লার পাচিলের উপর থেকে বর্ষিত হবে।” লাগাতার যুদ্ধ, নতুন রণাঙ্গণে যাত্রা এবং অধযাত্রা অব্যাহত থাকায় মুজাহিদ বাহিনী তাদের দেহ ও তার দাবীর কথা একরকম ভুলেই গিয়েছিল। তারা আত্মিক শক্তিতে লড়ছিল। একে অপরকে উৎসাহ, অনুপ্রেরণা যোগাত এবং শক্রকে আহ্বান জানাত । তাদের তীর নিচ হতে শুধু উপরের দিকেই উড়ে যাচ্ছিল। ছদএ.11000103.0010
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।