Enayetullah Altamash Bangla Pdf Book — nanga toloyar 05
/ ২৭৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ ৯৮৮৭৯৯৮৭৮৭৯ ০০৯৯ ৭৯৮ ৯৮ ০১৭5 ৭৮প শ প এ পপ প প আ ৯ আ জ ৯ স প আ৯ দেখে ফেলে । জাররার দ্রুত নিচে আসেন এবং ঘোড়ায় চেপে বসেন। তাকে ধরার জন্য রোমীয় অশ্বারোহীরা পর্বত শৃঙ্গের উভয় দিক থেকে আসে । তাদের খ্যা এরতিহাসিকদের মতে ৩০ জন ছিল। জাররার ঘোড়ায় পদাঘাত করেন কিন্তু ঘোড়াকে দ্রুত চালান না। রোমীয় অশ্বারোহীরা ঘোড়া দ্রুত চালায় না। তারা এই ধারণীয় সতর্কতা অবলম্বন করে যে, হয়ত আশেপাশে মুসলিম সেন্ট্রিরা থাকবে । তারপরও রোমীয় সওয়াররা জাররারের পশ্চাদ্ধাবন অব্যাহত রাখে । জাররার সাধারণ গতিতে চলছিলেন। রোমীয় অশ্বীরোহীরা তাকে ঘিরে ফেলতে চারদিকে ছড়িয়ে যায় এবং তারা পরস্পর হতে পৃথক হতে থাকে । জাররার তাদের বিক্ষিপ্ত হওয়ারই অপেক্ষা করছিলেন। তার কাছে বর্শা ছিল। মুসলিম শিবির কাছাকাছি এসে গিয়েছিল । হঠাৎ জাররার দ্রুত গতিতে ঘোড়াকে পেছনে সরিয়ে আসেন এবং ঘোড়ায় পদাঘাত করেন। তার লক্ষ্য এ রোমীয় অশ্বারোহীর প্রতি ছিল, যে তার কাছাকাছি ছিল। তিনি এঁ রোমীয় অশ্বারোহীর কাছে পৌঁছেই বর্শা দ্বারা তাকে আঘাত করেন। আঘাত ছিল জোরদার । রোমীয় আকম্মিক আক্রমণ সামলাতে পারে না। জাররারের আক্রমণ অপ্রত্যাশিত ছিল। বর্শার আঘাতে ঘোড় সওয়ার মাটিতে লুটিয়ে পড়ে। অপর রোমীয় অশ্বারোহী কিছু বুঝে ওঠার আগেই জাররার তার পার্্দেশে বর্শা ছুঁড়ে মারে। বর্শা তার পার্্বদেশে ঢুকে যায়। ইতিমধ্যে তৃতীয় অশ্বারোহী জাররারের পানে এগিয়ে এলে জাররারের বর্শা তাকেও এফৌড়-ওফোৌড় করে দেয়। মুসলমানদের শিবির কাছাকাছিই ছিল, তারপরও রোমীয়রা জাররারকে ঘেরাও করার চেষ্টা করছিল। জাররার ছিলেন নামকরা অশ্বারোহী । তিনি রোমীয়দের আয়ত্তে আসছিলেন না। রোমীয়দের সংখ্যা ছিল ২৭ জন। জাররার পালিয়ে যাবার পরিবর্তে তাদের ঘেরাওয়ের মাঝে থেকেই বারবার প্রান্ত বদল করছিলেন। তার বর্শার একটি আঘাতও ব্যর্থ হয় না। ওকিদী এবং তবারী লিখেন, জাররার বর্শার পশাপাশি তলোয়ারও ব্যবহার করেছিলেন । তাদের লিখিত তথ্য অনুযায়ী ৩০ জনের মধ্যে হতে ১৯ জন রোমীয় অশ্বারোহীকে হত্যা করেছিলেন। জাররারকে পাকড়াওয়ের আওতায় আনতে চেষ্টারত রোমীয়রা মুসলমানদের তাবুর আরও নিকটে চলে গিয়েছিল । এতে অনেক মুসলমান জাররারকে সাহায্য করতে এগিয়ে আসার প্রস্তুতি নেয়। রোমীয়রা ধৃত হওয়ার আশঙ্কা শেষ মুহূর্তে অনুমান করে ফেলে এবং জাররারকে ছেড়ে পালিয়ে যায়। ছদএ.11000103.0017

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।